বাংলা হান্ট ডেস্ক: রেলওয়েতে চাকরিপ্রার্থীদের জন্য এল বড় সুখবর (Job Requirement)। নিয়োগ হতে চলেছে ইস্টার্ন রেলওয়েতে। এবার যারা রেলে চাকরি করতে চান তাদের জন্য ভারতীয় রেলওয়ে। ইস্টার্ন রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। কোন পদে নিয়োগ হবে, আবেদনের যোগ্যতা সংক্রান্ত তথ্য রইল এই প্রতিবেদনে।
ভারতীয় রেলে বড় নিয়োগ ৪ হাজার পদে চাকরির সুযোগ (Job Requirement)
বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ডিপো মেটিরিয়াল সুপারিন্টেডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। বেতনের পরিমাণ শুরুর দিকে হবে মাসে ৩৫,৪০০ টাকা (Job Requirement)।

আরও পড়ুন: পিঙ্ক কার্ডের আবেদন করেননি? কোন কোন নথি থাকা বাধ্যতামূলক, জেনে নিন
পাশাপাশি দু’টি পদমর্যাদায় মোট ৩৯৯৩ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে সংরক্ষিতদের জন্য বরাদ্দ রাখা হবে কিছু আসন। এছাড়াও প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। একইসঙ্গে সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে দু’টি স্তরে কম্পিউটার নির্ভর পরীক্ষা, নথি যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে। প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইট https://rrb.indianrailways.gov.in/ -এ গিয়ে আবেদন করতে হবে।
সংরক্ষিত এবং অসংরক্ষিতদের যথাক্রমে ২৫০ এবং ৫০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন (Job Requirement)।













