বিজেপিতে যোগ দিলেন সাংবাদিক সন্তু পান, শাহের হাত ধরে নতুন অধ্যায় শুরু

Published on:

Published on:

Journalist Santu Pan Joins BJP in Presence of Amit Shah
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের রাজনৈতিক মহলে নতুন চমক। রিপাবলিক বাংলা চ্যানেলের সাংবাদিক সন্তু পান এবার সরাসরি রাজনীতির ময়দানে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে (BJP) যোগদান করেছেন। Ipac ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের দিকে চোখ রেখে প্রশ্ন তোলার পর থেকেই তিনি আলোচনায় ছিলেন। সেই সন্তু পান এবার সাংবাদিকতা ছেড়ে রাজনীতির পথে হাঁটলেন।

সাংবাদিকতা থেকে সরাসরি বিজেপিতে (BJP) সন্তু পান

সন্তু পান দীর্ঘদিন ধরে রিপাবলিক বাংলার সাংবাদিক হিসেবে কাজ করছিলেন। Ipac ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথোপকথনের সময় তাঁর ভূমিকা নজর কেড়েছিল।

সেই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে তাঁর নাম নিয়ে আলোচনা শুরু হয়। এবার সেই সাংবাদিকই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে (BJP) যোগ দিলেন। অমিত শাহের উপস্থিতিতে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে তিনি রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু করলেন।

More than 150 families leave Trinamool and join BJP in Binnaguri

আরও পড়ুনঃ ইরানে হামলার জের, ভারতে অশান্তির আশঙ্কা করে রাজ্যগুলিকে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংবাদমাধ্যমের পরিচিত মুখের রাজনীতিতে যোগদান সবসময়ই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে Ipac ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথোপকথনের পর সন্তু পানের এই পদক্ষেপ (BJP-তে যোগদান) নতুন করে চর্চার জন্ম দিয়েছে। এখন দেখার, সাংবাদিকতা থেকে রাজনীতিতে তাঁর এই পরিবর্তন ভবিষ্যতে কোন দিকে মোড় নেয়।