প্রশ্নপত্র ফাঁস মামলায় গঠিত ফাস্ট-ট্র্যাক আদালতের বিচারক বদলি! কে করবেন শুনানি?

Published on:

Published on:

Judge of fast-track court formed in question paper leak case transferred.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে,
প্রশ্নপত্র ফাঁসের মামলা (Paper Leak Case) শুনানির জন্য গঠিত বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালতের (Fast-Track Court) বিচারককে বদলি করা হয়েছে। স্পেশাল জাজ অনু গ্রোভার বালিগার স্থলাভিষিক্ত হয়ে স্পেশাল জাজ অজয় ​​গুপ্ত এখন প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার শুনানি করবেন। মূলত, দিল্লি হাইকোর্ট (Delhi High Court) দিল্লি হায়ার জুডিশিয়াল সার্ভিসের (DHJS) ১৩৮ জন বিচারকের ব্যাপক বদলি ও নতুন নিয়োগ করেছে। তাঁদের মধ্যে ১৩ জন বিচারককে রাউজ অ্যাভিনিউয়ের স্পেশাল কোর্টে নিযুক্ত করা হয়েছে। এই বিচারকরা UAPA, NIA আইন, NDPS আইন এবং MCOCA-র মতো গুরুতর মামলার শুনানি করবেন।

প্রশ্নপত্র ফাঁস মামলায় (Paper Leak Case) গঠিত ফাস্ট-ট্র্যাক আদালতের বিচারক বদলি!

জানিয়ে রাখি যে, দিল্লি হাইকোর্ট ৬ জন বিচারপতিকে রাউজ অ্যাভিনিউ আদালতে বিশেষ এক্সক্লুসিভ NIA বিচারপতি হিসাবে বদলি করেছে। এই বিচারপতিরা হলেন অনু গ্রোভার বালিগা, বিকাশ ধুল, অমিত বানসাল, প্রশান্ত শর্মা, কিরণ বানসাল এবং পুলস্ত্য প্রমাচল। দিল্লি হাইকোর্টের আদেশ অনুসারে, এই বিচারপতিরা আগামী ৪ অগাস্ট থেকে রাউজ অ্যাভিনিউয়ের বিশেষ এক্সক্লুসিভ NIA আদালতের দায়িত্ব গ্রহণ করবেন। আসলে, রাউজ অ্যাভিনিউ কোর্টে নতুন NIA আদালত নির্মাণ করা হয়েছে এবং এই আদালতগুলি আগামী সোমবার উদ্বোধন করা হবে।

মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট (MCOCA) এবং NDPS-এর অধীনস্থ আদালতগুলিও রাউজ অ্যাভিনিউ কোর্টে স্থানান্তর করা হয়েছে। এর আগে NIA আদালত পাতিয়ালা হাউস কোর্টে অবস্থিত ছিল। এছাড়াও, দিল্লির সমস্ত জেলা আদালত থেকে MCOCA এবং NDPS আদালতগুলি পরিচালিত হচ্ছিল।

আরও পড়ুন: শত্রুদের হবে খেল খতম! ভারতকে শক্তিশালী করবে দুর্ধর্ষ ড্রোন সিস্টেম, মেগা পরিকল্পনা DRDO-র

শুধুমাত্র প্রশ্নপত্র ফাঁসের মামলারই শুনানি হবে: উল্লেখ্য যে, দিল্লি হাইকোর্ট সম্প্রতি নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য পাবলিক পরীক্ষার অনিয়ম সম্পর্কিত ফৌজদারি মামলার শুনানির জন্য রাউজ অ্যাভিনিউ কোর্টে একটি বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করেছে এবং এর সভাপতিত্ব করার জন্য বিচারপতি অনু গ্রোভার বালিগাকে নিযুক্ত করা হয়েছে। হাইকোর্ট এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং এই ফাস্ট-ট্র্যাক আদালতগুলি শুধুমাত্র পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অসদুপায় অবলম্বনের ঘটনা সম্পর্কিত আইনের প্রাসঙ্গিক বিধানের অধীনে নথিভুক্ত ফৌজদারি মামলাগুলির বিচার করবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: ইথানল মেশানো না হলে কত বাড়ত পেট্রোলের দাম? জানাল কেন্দ্র

মূলত, দিল্লিতে প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিবাদের পর এই ফাস্ট-ট্র্যাক আদালতটি গঠন করা হয়েছিল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, প্রধানমন্ত্রী মোদী খোদ ঘোষণা করেছিলেন যে প্রশ্নপত্র ফাঁসের মামলাগুলির শুনানির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত স্থাপন করা হবে।