ভিড় নয়, শান্ত পাহাড় চান? শীতকালে কালিম্পংয়ের স্বল্পচেনা এই ৩ গ্রাম হতে পারে আদর্শ ঠিকানা

Published on:

Published on:

Kalimpong a new destination in winter Kalimpong: 3 lesser-known villages
Follow

বাংলা হান্ট ডেস্ক: বছর শেষে সকলে কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। এবার ঘুরতে যাওয়ার কথা বলে সবার আগে মাথায় আসবে উত্তরবঙ্গের কথা। এবার উত্তরবঙ্গে গেলে এই সময় পর্যটকদের সংখ্যা থাকে চোখে দেখার মতন। তবে আপনিও যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে ভালোবাসেন, তাহলে আপনার জন্য রইল কালিংপং এর এই তিনটি স্বল্প চেনা গ্রাম। যেখানে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন (Kalimpong)।

শীতের কালিম্পংয়ে নতুন ঠিকানা, ৩ স্বল্পচেনা গ্রাম (Kalimpong)

বছর শেষের দিকে হলেও দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ শুরু হয়ে গিয়েছে। অপরদিকে এই শীতকালে মানুষ ঘুরতে যাওয়ার নানান পরিকল্পনা করে থাকেন। পাশাপাশি ঘুরতে যাওয়ার কথা বললেই সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। তার ওপর এবার শীতে উত্তরবঙ্গে প্রায়সই ঝকঝকে পরিষ্কার আকাশ থাকার ফলে স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। আর আপনিও যদি এই কাঞ্চনজঙ্ঘা ও প্রাকৃতিক পরিবেশ উভয়কে একসঙ্গে উপভোগ করতে চান তাহলে পৌঁছে যেতে পারেন কালিম্পং (Kalimpong) এর এই তিনটি গ্ৰামে।

Kalimpong a new destination in winter Kalimpong: 3 lesser-known villages

আরও পড়ুন: টানা সওয়াল-জবাব! মেসিকাণ্ডে শতদ্রু দত্তকে নিয়ে কি নির্দেশ আদালতের?

কাফের গাঁও: লোলেগাঁওয়ের একদম পাশেই কাফেরগাঁও। সবুজ পাহাড়ের কোলে এক চিলতে পাহাড়ি গ্রাম। সেই পাহাড়ের ধাপে ধারেই গড়ে উঠেছে লেপচাদের ঘর-বাড়ি। তাদের বারান্দা থেকে ঝোলে রং-বেরঙের ফুল এবং গাছের সারি। এখানে গেলে আপনি দেখতে পাবেন ঘন পাইনের জঙ্গলে ঘেরা গোটা অঞ্চল। এছাড়াও এখান থেকে ঘুরে নিতে পারেন লাভা, লোলেগাঁও, ঝান্ডিদারা, পাবং, রিশপ ইত্যাদি জায়গা।

লিংসে: কালিম্পংয়ের আর এক স্বল্পচেনা গ্রাম লিংসে। এখানে গেলে আপনি পাহাড়ের মেঠো রাস্তায় হেঁটে ঘুরে নিতে পারেন মূলখারকা হ্রদ। এ ছাড়া লিংসে থেকে ঘুরে নিতে পারেন আরিতার লেক, লেপচা মনাস্ট্রি, শেরপা মনাস্ট্রি, সেভাং জলপ্রপাত, হেরিটেজ হাউস, ভুটিয়া মনাস্ট্রি ইত্যাদি জায়গা।

কোলাখাম: পেডং থেকে রিশপ হয়ে লাভা বাজার পেরিয়ে পৌঁছে যাবেন কোলাখামে। কোলাখাম থেকে খুব কাছেই অবস্থিত কালিম্পংয়ের ছাঙ্গে জলপ্রপাত। গ্রাম হিসেবেও মন্দ নয় কোলাখাম। হোমস্টের বারান্দায় বসে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন অনায়াসে। আকাশ পরিষ্কার থাকলে ভোরবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন (Kalimpong)।