প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান? উত্তরবঙ্গের লুনসেন গ্রাম হতে পারে সেরা ঠিকানা

Published on:

Published on:

Kalimpong escape the crowds and visit this village in north bengal

বাংলা হান্ট ডেস্ক: সামনে আসছে শীতকাল। উৎসব মরশুম পেরিয়ে যাবার পর অনেকেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। এবার আপনিও যদি চান শহরের কোলাহল ছেড়ে কিছুটা দূরে থাকতে। পাশাপাশি পাহাড়ি পরিবেশ উপভোগ করতে, তাহলে যেতে পারেন উত্তরবঙ্গের কালিম্পং (Kalimpong) এর কাছে অবস্থিত ছোট্ট জনপদ লুনসেন-এ।

ভিড় এড়িয়ে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই গ্রামে (Kalimpong)

এখানে আসলে আপনি শহরের কোলাহল থেকে দূরে থাকতে পারবেন। পারবেন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে। পাশাপাশি এখানে আসলে পরে পর্যটকদের অতিরিক্ত ভিড়ও আপনি দেখতে পাবেন না। মালবাজার থেকে দূরত্ব পরে প্রায় ৩৫ কিলোমিটার। আর আপনি যদি অন্যরকম একটু ঘুরতে চান তাহলে ঘুরে আসতে পারেন কালিম্পং এর এই স্বল্প পরিচিত গ্রাম থেকে (Kalimpong)।

এক সময় কালিম্পং মানেই ছিল লাভা ও লোলেগাঁও। এখন সেই তালিকায় জায়গা করে নিয়েছে একের পর এক অফ বিট ঠিকানা। আর লুনসেন তার মধ্যে অন্যতম। এখানে আসলে পরেই চোখে পড়বে সবুজ পাহাড় ঘন জঙ্গল ও ঝর্ণায় ঘেরা পরিবেশ।

Kalimpong escape the crowds and visit this village in north bengal

আরও পড়ুন: শুক্রবার LPG-র নতুন দাম কত? কলকাতায় ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের দর জেনে নিন

পর্যটকদের ভিড় নেই আছে এখানকার শান্ত গ্রামের জীবন। শহরে কোলাহল থেকে পুরোপুরি ছুটি মিলবে এক নিমেষে এখানে আসলে। তাছাড়া এখানে ঘুরে দেখার মতন স্পট তেমনি পাবেন না। প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চাইলে এখানে ঘুরে আসতে পারেন।

কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?

মালবাজারের নেমে সেখান থেকে গাড়ি বুক করে চলে যান কালিম্পং (Kalimpong)। ওদলাবাড়ি হয়ে গেলে রাস্তার দু’পাশে চোখে পড়বে চা-বাগানের সবুজ গালিচা। ঝান্ডি হয়েও যাওয়া যায়, সেটা বিকল্প পথ, ভিড়ও কম। ট্রেনে এলে নামতে হবে নিউ মাল জংশনে, সেখান থেকে গাড়ি ভাড়া করে নিলেই হবে। পাশাপাশি এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি হোমস্টে।