দার্জিলিং-লাভা ছেড়ে শীতে ঘুরে আসুন পাহাড়ের এই অচেনা ঠিকানা স্যাংশে-তে

Published on:

Published on:

Kalimpong spend your winter holiday in this lesser-known village in North Bengal

বাংলা হান্ট ডেস্ক: সামনে আসছে শীতকাল। উৎসব মরশুম পেরিয়ে যাবার পর অনেকেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। এবার আপনিও যদি চান শহরের কোলাহল ছেড়ে কিছুটা দূরে থাকতে। পাশাপাশি পাহাড়ি পরিবেশ উপভোগ করতে, তাহলে যেতে পারেন উত্তরবঙ্গের কালিম্পং (Kalimpong) এর কাছে অবস্থিত ছোট্ট জনপদ স্যাংশে-তে।

শীতে উত্তরবঙ্গের এই অচেনা গ্রামেই জমবে ছুটি (Kalimpong)

এখানে আসলে আপনি শহরের কোলাহল থেকে দূরে থাকতে পারবেন। পারবেন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে। পাশাপাশি এখানে আসলে পরে পর্যটকদের অতিরিক্ত ভিড়ও আপনি দেখতে পাবেন না। বরং কালিম্পং (Kalimpong) এর এই সর্ব পরিচিত গ্রামে আসলে দেখতে পাবেন পাইনবন, রঙিন ফুলের বাগান, সবুজ ক্ষেত ও পাহাড়ি মানুষের সহজ জীবনযাত্রা।

পাশাপাশি আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দেখতে পাবেন বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘাকে। তাছাড়া প্রকৃতির কোলে কয়েকটা দিন নিজের মতন করে সময় কাটাতে চাইলে এই জায়গাটি একেবারে উপযুক্ত জায়গা। এখানকার সব থেকে বড় আকর্ষণ হল কাঞ্চনজঙ্ঘা। কারণ ভোরের আলোয় বরফের ঢাকা পাহাড়ের চূড়ায় সূর্যের প্রথম আলো পড়ার দৃশ্য মন ভালো করে দেয়।

Kalimpong spend your winter holiday in this lesser-known village in North Bengal

আরও পড়ুন: অসমে দুর্ঘটনার কবলে কলকাতা-সাইরং এক্সপ্রেস, যাত্রীদের জন্য খোলা হল হেল্পলাইন নম্বর

শুধু ঘোরাঘুরি নয় কিছুটা সময় হাঁটাহাঁটি করেও নিজেদের মতন করে সময় কাটাতে পারবেন। স্যাংশের টাইম বনের মধ্যে দিয়ে হাতটা অভিজ্ঞতা বেশ অন্যরকমের। চারিপাশে লম্বা গাছের সারি, পাখির ডাক ও ঠান্ডা হাওয়া আপনাকে শহরের কোলাহল নিমিষে ভুলিয়ে দেবে।

কীভাবে যাবেন ও কোথায় থাকবেন?

প্রথমে আপনাকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতে হবে। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে কালিংম্পং (Kalimpong) হয়ে পৌঁছিয়ে যাবেন স্যাংশে তে। নিউ জলপাইগুড়ি থেকে এই জায়গাটির দূরত্ব পরবে প্রায় ৮০ কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগবে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। আর এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি হোমস্টে।