‘এক পাপী উপরে বসে আছে’, মা কালীর সামনে হাউ হাউ করে কান্না, ভেঙে পড়লেন কল্যাণ!

Published on:

Published on:

Kalyan Banerjee broke down in tears before the Kali idol

বাংলা হান্ট ডেস্ক : রাজনৈতিক জীবনে বরাবরই স্পষ্টবক্তা হিসেবে পরিচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। সংসদের ভিতরে হোক কিংবা বাইরে, তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হওয়া নতুন ঘটনা নয়। কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে তাঁর সম্পূর্ণ অন্য এক রূপ সামনে আসে। দুর্গাপুজোর সময় আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেলেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। এবার কালীপুজোর রাতেও একইভাবে চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি। বাঁকুড়ায় পৈতৃক ভিটেয় দেবী কালীর আরাধনা করতে গিয়ে প্রতিমার সামনে কান্নায় ভেঙে পড়লেন কল্যাণ।

দেবীর কাছে কী প্রার্থনা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) ?

বাঁকুড়ার দোলতলায় পরিবারের পুরনো বাড়িতে আয়োজিত কালীপুজোয় এবারও উপস্থিত ছিলেন সাংসদ। পুজোর আয়োজনের একাধিক দায়িত্ব নিজের হাতেই সামলান তিনি। প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা থেকে শুরু করে আরাধনা ও আরতি—সবেতেই অংশ নেন কল্যাণ। পুজো শেষ হওয়ার পর দেবী প্রতিমার সামনে গিয়ে তাঁকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে থাকেন।

Kalyan Banerjee broke down in tears before the Kali idol

কান্নার মধ্যেই দেবীর উদ্দেশে নিজের মনের কথা জানান কল্যাণ। তাঁকে বলতে শোনা যায়, ‘মা তুমি বিচার করে নিও মা। তুমি তোমার মতো করে বিচার করে নিও। মানুষকে শান্তিতে থাকতে দাও। মা…মা আমার…সবাইকে শান্তিতে থাকতে দাও। যাঁরা পুজো করতে দেয়নি তাঁদের তুমি ছেড়ো না।’ পরে এই আবেগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সাংসদ জানান, মায়ের কাছে তিনি ভক্তি, শক্তি ও শান্তি কামনা করেছেন। তাঁর বক্তব্য, ‘মায়ের কাছে ভক্তি, শক্তি শান্তি চাই। মা সবাইকে ভাল রাখুন। মানুষ ভালো নেই। শান্তিতে থাকতে দিন তাঁদের। যে সমস্ত বাতাবরণ বাংলার শান্তি কেড়েছে, যে দানব বাংলার শান্তি কেড়েছে। আজ মা যেন দানব গুলোকে বধ করে।’

আরও পড়ুন : সরকারি বাসেই প্রাইভেটের লাক্সারি! নতুন Volvo 9600 বাসে কী কী সুবিধা পাওয়া যাবে জানুন

পুজোয় বাধা দেওয়ার অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে সাংসদের আরও দাবি, তাঁকে বিভিন্ন মণ্ডপে যেতে নিষেধ করা হয়েছিল এবং গেলে গ্রেফতারির ভয়ও দেখানো হয়েছিল। সেই প্রসঙ্গে কল্যাণের বক্তব্য, ‘ওই দানবগুলি বলেছিল আমায় পুজো করতে দেবে না। ওরা বলেছিল কোনও পুজো মণ্ডপে গেলে আমাকে গ্রেফতার করবে। তা সত্বেও মায়ের ইচ্ছায় আমি পুজো করেছি। মা যেন এই সব দানবদের শাস্তি দেয়।’

এখানেই থেমে থাকেননি কল্যাণ। দুর্গাপুজোর সময়কার কয়েকটি ঘটনার কথাও তুলে ধরেন তিনি। চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘একটা পাপী উপরে বসে আছে। তার জন্যেই দুর্গাপুজোয় অর্থাৎ চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টে ১৯ জন মানুষ মারা গিয়েছে।’‌