প্রবল বৃষ্টি ও ধসের আশঙ্কায় বন্ধ কেদারনাথ যাত্রা, নিরাপত্তায় বড় সিদ্ধান্ত প্রশাসনের

Published on:

Published on:

Kedarnath Yatra suspended due to inclement weather administration keeping a close watch
Follow

বাংলা হান্ট ডেস্ক: পুণ্যার্থীদের জন্য রয়েছে দুঃসংবাদ। খারাপ আবহাওয়ার কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে কেদারনাথ যাত্রা (Kedarnath)। তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে আপাতত এই যাত্রা বন্ধ রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে। সূত্রের খবর আবহাওয়া জনিত কারণেই এই পদক্ষেপ নিয়েছে উত্তরাখণ্ড সরকার। পাশাপাশি যে সকল তীর্থযাত্রীরা সেখানে রয়েছেন তাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতেও বলা হয়েছে।

আবহাওয়া খারাপের কারণে কেদারনাথ যাত্রা স্থগিত, নজরে প্রশাসন (Kedarnath)

প্রশাসনের মতে, তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কর্তৃপক্ষ জানিয়েছেন, আবহাওয়া উন্নত হলে পুনরায় যাত্রা শুরু করা হবে কেদারনাথের (Kedarnath)। এছাড়া এই বিষয়ে গাড়ওয়ালে পুলিশ কমিশনার আনন্দ স্বরূপ জানান, “প্রতিকূল আবহাওয়ার কারণে কেদারনাথের যাত্রাপথ নিরাপদ নয়। সেই কারণে আপাতত এই যাত্রা স্থগিত রাখা হচ্ছে। তীর্থযাত্রীদের শ্রীনগর-সহ নির্ধারিত বিশ্রাম কেন্দ্রগুলিতে রাখা হয়েছে।”

Kedarnath Yatra suspended due to inclement weather administration keeping a close watch

আরও পড়ুন: এলপিজিতে ফের মূল্যবৃদ্ধি, কলকাতায় কত দাম হল গৃহস্থালির সিলিন্ডারের?

উত্তরাখণ্ড প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, রুদ্রপ্রয়াগ জেলা সহ রাজ্যের একাধিক অঞ্চলে অনবরত বৃষ্টি শুরু হয়েছে। ভারী বৃষ্টির ফলে কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও আগামী কয়েক ঘণ্টা অতি ভারি সতর্কতা জারি করা হয়েছে। আর এই অবস্থার কারণে বিপদের কথা মাথায় রেখে তীর্থযাত্রীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

এই আবহাওয়ার কারণে তীর্থযাত্রীদের বিশ্রামাগারে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। পাশাপাশি শ্রীনগর থেকে কেদারনাথ ধামের দিকে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে প্রশাসন। এর ফলে তৈরি হয়েছে ব্যাপক যানজট।

প্রসঙ্গত, গত ১৯শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে শুরু হয়েছিল চারধাম যাত্রা। গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের দরজা খোলা হয় ওইদিন। এরপর ২২ এপ্রিল কেদারনাথ মন্দিরের দরজা খোলা হয়। তীর্থযাত্রা শুরু হওয়ার পর থেকে শুধু কেদারনাথেই নয়, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী এই তিনটি পবিত্র তীর্থস্থানেও ভক্তদের ঢল নেমেছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে আপাতত কেদারনাথ (Kedarnath) মন্দিরে যেতে দেওয়া হচ্ছে না তীর্থযাত্রীদের।