আঁশটে গন্ধে জেরবার, কীভাবে ধুলে গন্ধ দূর হবে চিকেন থেকে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: ছোট থেকে বড়, মুরগির মাংস সবার কাছেই প্রিয়। কিন্তু চিকেনের যে রেসিপিই (Kitchen Hacks) বানানো হোক না কেন, একটা সমস্যায় অনেকেই জেরবার হয়ে থাকেন। চিকেন রান্নার পরেও অনেক সময় থেকে যায় আঁশটে গন্ধ। আসলে মাংস যদি ভালো করে ধোওয়া বা ম্যারিনেট না করা হয় তবে রান্নার পরেও একটা আঁশটে গন্ধ থেকেই যায়।

চিকেন (Kitchen Hacks) থেকে আঁশটে গন্ধ দূর করার উপায়

রান্নার সময় চিকেন থেকে আঁশটে গন্ধ দূর করবেন কীভাবে? এর জন্য চিকেন ভালো ভাবে ধোওয়া জরুরি।শুধু জল দিয়ে না ধুয়ে সামান্য লেবুর রস বা ভিনিগার দিয়ে ধুলে মাংসের গন্ধ অনেকটা কমে যায়। পাশাপাশি ব্যাকটেরিয়াও কমে। এছাড়া ম্যারিনেশনের সময় লেবুর রস, টক দই, আদা রসুন বাটা, নুন, হলুদ দিয়ে মাংস মাখিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। টক দই মাংস যেমন নরম করে, তেমনই গন্ধও দূর করে।

Kitchen hacks for cleaning chicken properly

রান্না করার সময় খেয়াল রাখুন: চিকেন (Kitchen Hacks) রান্না করার সময় ভালো করে কষানো দরকার। তেল গরম করে প্রথমে পেঁয়াজ আদা রসুন ভেজে মাংস কষাতে হবে। এতে মাংসের কাঁচা গন্ধ দূর হয়। রান্নায় গোটা গরম মশলা ব্যবহার করলে কাঁচা আঁশটে গন্ধ কমে যায়।

আরও পড়ুন : আপনার আধার দিয়ে অন্য কেউ সিম তোলেনি তো? চেক করবেন কীভাবে?

কীভাবে রাখতে হবে মাংস: ঠিকমতো মাংস না রাখলে তাতে আঁশটে গন্ধ হয়। দীর্ঘদিন ফ্রিজে রাখলে বা বারবার ডিফ্রস্ট করলে এই সমস্যা হতে পারে। কিছু টিপস মেনে চিকেন পরিস্কার করে রান্না করলে গন্ধের সমস্যা থাকে না।

আরও পড়ুন : ওয়েটিং লিস্ট শেষই হচ্ছে না? বাড়িতে বসে অনলাইনে খুঁজুন খালি সিট

চিকেন ধোওয়ার সময়, ম্যারিনেট করার সময় এবং রান্না করার সময় কিছু বিষয়ের দিকে নজর রাখলে সুস্বাদু রান্না হবে। আঁশটে গন্ধ ছাড়াই খুব সুন্দর মাংস রান্না করা যাবে।