বাংলাহান্ট ডেস্ক : মাছ ছাড়া বাঙালি অসম্পূর্ণ। কিন্তু আঁশটে গন্ধের জন্য অনেকেই এড়িয়ে চলেন মাছ। বিশেষ করে বাজার থেকে মাছ আনার পর ভালো করে না ধুয়ে রান্না করলেই দেখা দিতে পারে নানান অসুস্থতা। সঠিকভাবে কী করে পরিস্কার (Kitchen Hacks) করবেন মাছ যাতে আঁশটে গন্ধ দূর হয়ে যায় আবার মাছ ভালো ভাবে পরিস্কারও হয়ে যায়?
মাছ ধুলে থাকবে না আঁশটে গন্ধ (Kitchen Hacks)
মাছ অনেকে এড়িয়ে চলেন মূলত আঁশটে গন্ধের জন্য। বিশেষ করে মাছ কাটা বা ধোওয়ার পর হাতে আঁশটে গন্ধ থেকে যায়, যা সকলেরই অপছন্দের। এর জন্য হাত ভালোভাবে পরিস্কার করা সবথেকে জরুরি ধাপ। কমপক্ষে ২০ সেকেন্ড ধরে ভালো ভাবে হাত ধোওয়া উচিত। এর ফলে হাতে কোনও ব্যাকটেরিয়া ছড়াতে পারবে না।

এভাবে পরিস্কার করুন মাছ: মাছ ধোওয়ার আগে অপ্রয়োজনীয় অংশ যেমন ফুলকা, শক্ত পাখনা ও আঁশ ভালো করে পরিস্কার করে নিন। এরপর প্রয়োজন অনুযায়ী ছোট বা মাঝারি টুকরো করে কেটে নিন মাছ। এবার একটি পাত্রে জল নিয়ে ১ চামচ বেকিং সোডা বা পাতিলেবুর রস মিশিয়ে দিন। মাছের টুকরোগুলি (Kitchen Hacks) এই মিশ্রণে মিনিট দশেক ভিজিয়ে রেখে দিন। এবার ওই জল ফেলে দিয়ে সাধারণ জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এতে মাছের আঁশটে গন্ধ দূর হবে।
আরও পড়ুন : ‘২০% ডিএ এককালীন দিয়েছে..,’ রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত মহার্ঘ ভাতা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
মাখিয়ে রাখুন নুন হলুদ: মাছ রান্না করার আগে কিছুক্ষণ ভিনিগার মিশ্রিত জলে ভিজিয়ে রাখতে পারেন টুকরোগুলি। এছাড়া মাছে নুন হলুদ মাখিয়ে ১০-১৫ মিনিট রেখে দিয়ে তারপর পরিস্কার জলে ধুয়ে নিলে মাছের ভেতরের জীবাণু দূর হয়ে যাবে।
আরও পড়ুন : ৩০০০ ড্রোন দিয়ে ফোটানো হবে উমার আগমনী, বাংলা সংস্কৃতিকে সামনে রেখে মহালয়ায় বর্ণাঢ্য অনুষ্ঠান ইডেনে
মাছ কাটার পর ঈষদুষ্ণ জলে মাছ ভালো করে ধুয়ে নিন। এতে মাছের গায়ে লেগে থাকা রক্ত যেমন পরিস্কার হয়ে যাবে, তেমনই মাছের গায়ে লেগে থাকা কীটনাশকের প্রভাবও দূর হবে।













