Durga Puja 2026 Live Updates

খাবারে ভেজাল রুখতে পুজোর মুখে পুরসভার ফের অভিযান

Published on:

Published on:

KMC raids Dharmatala restaurant over stale food
Follow

বাংলা হান্ট ডেস্ক: পুজোর মুখে ফের খাদ্য সুরক্ষা অভিযানে নেমেছে কলকাতা পুরসভা (KMC)। অন্যান্য বছরের মতো নয় এ বছরও সহজ জুড়ে বিভিন্ন হোটেল রেস্তোরা ও ফুটপাতের খাবারের দোকানে ভেজাল ধরতে অভিযান চালানো ইতিমধ্যে শুরু করে দিয়েছে। পাশাপাশি রান্নার মশলা থেকে শুরু করে অন্যান্য উপকরণের উপর ও পরখ করে দেখা হচ্ছে।

ভেজাল খাবার রুখতে পুজোর মুখে সক্রিয় পুরসভা (KMC)

কয়েক সপ্তাহ আগেই শহরের বিভিন্ন রেস্তরাঁ, হোটেল, খাবারের দোকান, মিষ্টির দোকান থেকে শুরু করে শপিং মলের ফুড কোর্টে পর্যন্ত অভিযান চালিয়েছিল পুরসভা। বিভিন্ন হোটেল-রেস্তরাঁ থেকে প্রায় ১০০০ কেজি পচা মাংস বাজেয়াপ্ত করা হয়েছিল (KMC) ।

KMC active ahead of Puja to curb food adulteration

আরও পড়ুন: পুজোয় হরিদ্বারগামী স্পেশাল ট্রেন, কবে ছাড়বে ও কোথায় থামবে? জানুন

যদিও এর আগে অভিযান চালিয়ে বহু খাবার ও খাবারের উপকরণ নিদিষ্ট গুণমানের পরীক্ষায় ‘ফেল’ করায় সেসব নষ্ট করে দেওয়া হয়। সেসব ব্যবসায়ীকে অস্থায়ীভাবে দোকান বন্ধ করতে বলেছিল প্রশাসন। পরে শর্তসাপেক্ষে এবং গুরুতর ত্রুটি-বিচ্যুতি সংশোধনের পর ব্যবসা চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

দেড়শোর বেশি খাবার ও উপকরণের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে নিয়ে আসা হয়েছিল। সেগুলি পরীক্ষা করেও বহু গলদ ধরা পড়েছে বলে খবর। সেসব দোকানকে মোটা টাকা জরিমানা করা হচ্ছে। এই অবস্থায় ফের খাবারে ভেজাল রুখতে ময়দানে নামছে পুর-প্রশাসন।

এই বিষয়ে এক স্বাস্থ্যকর্তা বলেন, ‘পুজোর মুখের এই অভিযান নতুন কিছু নয়। প্রতি বছর আমরা করে থাকি। তবে এবার বছরের মাঝামাঝি বড়ো আকারে অভিযান হয়েছে (KMC)।