হয়ে যান সতর্ক! চলতি সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দুর্ভোগ এড়াতে দেখে নিন ছুটির তালিকা

Published on:

Published on:

Know the dates of Bank Holidays this week.
Follow

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের মার্চ মাস প্রায় শেষ হতে চলেছে। সেই সঙ্গে অর্থবর্ষও শেষের দিকে। তাই, এই সময়টায় ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুসারে চলতি সপ্তাহে ৪ দিন ব্যাঙ্ক ছুটি (Bank Holidays) থাকবে। তাই, আপনারও যদি ব্যাঙ্কের কোনোও গুরুত্বপূর্ণ কাজ করানোর পরিকল্পনা করে থাকেন, সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।

চলতি সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays):

শুধু তাই নয়, আপনি যদি চেক জমা দিতে অথবা ডিমান্ড ড্রাফট তৈরি করতে বা কেওয়াইসি (KYC) প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, সেক্ষেত্রে আগে আপনাকে ব্যাঙ্কের ছুটির তালিকা জেনে নিতে হবে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

Know the dates of Bank Holidays this week.

কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক:
১. ২৬ মার্চ (বৃহস্পতিবার): শ্রী রাম নবমী উপলক্ষ্যে মুম্বাই থেকে শুরু করে লখনউ, কলকাতা, নাগপুর, কানপুর, জয়পুর, চণ্ডীগড়, আহমেদাবাদ, দেরাদুন, রাঁচি, শিমলা, আইজল এবং বেলাপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২. ২৭ মার্চ (শুক্রবার): চৈত্র দশাইন/রাম নবমী উপলক্ষ্যে পাটনা, হায়দরাবাদ, ভুবনেশ্বর, ভোপাল, গ্যাংটক এবং বিজয়ওয়াড়াতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন: ২০২৭-এর ODI বিশ্বকাপে কেন একইসঙ্গে ৩ টি দেশে খেলা হবে ম্যাচ? কারণ জানলে অবাক হবেন

৩. ২৮ মার্চ (শনিবার): মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে দেশজুড়ে সমস্ত বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৪. সাপ্তাহিক ছুটির কারণে আগামী ২৯ মার্চ তথা রবিবার ভারতজুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন: একটিও উইকেট না নেওয়া এই খেলোয়াড়কে দলে নিল KKR! কারণ জানলে অবাক হবেন

এই পরিষেবাগুলি সচল থাকবে: জানিয়ে রাখি যে, ব্যাঙ্কের শাখা বন্ধ থাকার মানে এই নয় যে, আপনার ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ হয়ে যাবে। এই ডিজিটাল যুগে, আপনি বাড়ি থেকেই UPI এবং নেট ব্যাঙ্কিং থেকে শুরু করে ATM পরিষেবা, NEFT/RTGS/IMPS সচল থাকবে ও অ্যাপের মাধ্যমে নতুন চেকবুকের জন্যও অনুরোধ করতে পারেন। তবে, কোনও গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং কাজ থাকলে অবশ্যই ছুটির দিনগুলি এড়িয়ে সেগুলি শাখায় গিয়ে করার চেষ্টা করুন।