বাংলা হান্ট ডেস্ক: এবার হোয়াটসঅ্যাপেও মেসেজ পাঠাতে খরচ হবে ১৪ পয়সা (WhatsApp Charge)! হ্যাঁ, প্রথমে এটি পড়ে অবাক হলেও বিষয়টি কিন্তু একদমই সত্যি। যদিও, এই হার সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়। মূলত, সম্প্রতি মেটা (Meta) কর্তৃক প্রকাশিত নতুন প্রাইসিং ডকুমেন্টস সামনে এসেছে। তারপর থেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর জন্য টাকা দিতে হবে কি না সেই বিষয়ে সংশয়ে রয়েছেন সাধারণ ব্যবহারকারীরা। এমনকি, অনেক গুজবও ছড়িয়ে পড়ছে। বর্তমান প্রতিবেদনে সামগ্রিক বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করা হল। জানিয়ে রাখি যে, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর জন্য খরচের বিষয়টি ভুল নয়। বরং এটি বাণিজ্যিক প্ল্যাটফর্ম WhatsApp Business API-এর বিলিং নিয়মের সঙ্গে সম্পর্কিত। মূলত, সার্ভিস এবং ইউটিলিটি মেসেজিং সংক্রান্ত নতুন নিয়মাবলি আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হচ্ছে।
১ অক্টোবর থেকে WhatsApp-এ মেসেজ পাঠাতে খরচ হবে ১৪ পয়সা!
এর ফলে সাধারণ মানুষের ওপর কী প্রভাব পড়বে: এখন আপনি যদি ভেবে থাকেন যে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর জন্য আপনাকে টাকা দিতে হবে, তবে তা সত্যি নয়। হোয়াটসঅ্যাপ বরাবরের মতোই সাধারণ গ্রাহকের জন্য বিনামূল্যে থাকবে। এছাড়াও, আপনি যদি একটি বিজনেস অ্যাকাউন্ট দিয়ে চ্যাট করেন, সেক্ষেত্রেও আপনার থেকে কোনও চার্জ নেওয়া হবে না। এই নতুন বিলিং সিস্টেমটি শুধুমাত্র বৃহৎ কর্পোরেট এবং এন্টারপ্রাইজ পর্যায়ের বিজনেস এপিআই অ্যাকাউন্টগুলির জন্য প্রযোজ্য। উল্লেখ্য যে, যেসব কোম্পানি, ব্যাঙ্ক, অনলাইন শপিং অ্যাপ এবং বড় স্টার্টআপ ব্যাপক হারে গ্রাহকদের কাছে স্বয়ংক্রিয় বার্তা পাঠাবে, তাদের জন্য হোয়াটসঅ্যাপ প্রতিটি বার্তার জন্য চার্জ করবে।

বিষয়টা এভাবে বোঝা যায় যে, যখন আপনি ব্যাঙ্ক থেকে ব্যালেন্স অ্যালার্ট, ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ডেলিভারির তথ্য বা কোনও কোম্পানি থেকে ওটিপি পান, তখন সেই সংস্থাগুলিই এর জন্য অর্থ প্রদান করে। এই সমস্ত টাকা সরাসরি মেটার কাছে যায়। মেটা ২০২৫-এর ১ জুলাই, থেকে প্রতি মেসেজের জন্য চার্জ করা শুরু করেছে এবং এর মাধ্যমে ২৪ ঘণ্টার কনভারসেশন বেসড মডেলটি বাতিল করেছে। আগামী ১ অক্টোবর থেকে একটি বড় পরিবর্তন কার্যকর হতে চলেছে। যার অধীনে কাস্টমার সাপোর্ট উইন্ডোতে পাঠানো ইউটিলিটি মেসেজ এবং নির্ধারিত বিনামূল্যের সীমা অতিক্রমকারী সার্ভিস মেসেজের জন্য কোম্পানিগুলিকে চার্জ করা হবে।
আরও পড়ুন: ১ অক্টোবর থেকে আরও কড়া হচ্ছে রেলের চেকিং! টিকিটের সঙ্গে রাখতে হবে এই জিনিসটিও
এর অর্থ হল, প্রতিটি বিজনেস ফোন নম্বর কাস্টমার কেয়ার এবং সাপোর্টের জন্য প্রতি মাসে ১,০০০ টি বার্তা বিনামূল্যে পাঠাতে পারবে। এই কোটা পূরণ হয়ে গেলে, প্রতিটি বার্তার জন্য বব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চার্জ করা হবে। এছাড়াও, ইউটিলিটি মেসেজ (যা আগে গ্রাহকের বার্তা পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিনামূল্যে পাঠানো যেত) সেগুলির জন্যও ১ অক্টোবর থেকে চার্জ করা হবে।
আরও পড়ুন: তৈরি ভারতীয় অর্থনীতির নতুন ‘স্পিডোমিটার’! সার্ভিসেস সেক্টরের ১৭ টি সাব-সেক্টরে ঊর্ধ্বগতি
কত চার্জ করা হবে: মেটার নিয়ম অনুযায়ী, সবচেয়ে ব্যয়বহুল মেসেজ হবে মার্কেটিং মেসেজগুলি। যেখানে অফার, সেল এবং প্রমোশন প্রচারের জন্য কোম্পানিগুলিকে প্রতি মেসেজে প্রায় ০.৮৬ পয়সা দিতে হবে। এছাড়াও, অর্ডার স্ট্যাটাস আপডেট, ডেলিভারি আপডেট এবং লগইন পাসওয়ার্ড (OTP) পাঠানোর জন্য প্রতি মেসেজে প্রায় ১১.৫ পয়সা খরচ হবে। এক্ষেত্রে GST সহ মোট খরচ হবে ১৪ পয়সা।













