ICC ওমেন্স T20 বিশ্বকাপের বিজয়ী দল পাবে বিপুল প্রাইজ মানি! গ্রুপ পর্বে বাদ পড়া টিম ইন্ডিয়া পাবে কত টাকা?

Published on:

Published on:

Know the prize money of ICC Women's T20 World Cup 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ৫ জুলাই অর্থাৎ রবিবার সম্পন্ন হতে চলেছে এবারের ICC ওমেন্স T20 বিশ্বকাপ ২০২৬ (ICC Women’s T20 World Cup 2026)-এর ফাইনাল। যেখানে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া (Australia) এবং ইংল্যান্ড (England)। এই রুদ্ধশ্বাস ম্যাচটি সম্পন্ন হবে লন্ডনের ঐতিহাসিক লর্ডসে। এদিকে, এবার ওমেন্স T20 বিশ্বকাপ ২০২৬-এর প্রাইজ পুলে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। পূর্ববর্তী আসর অর্থাৎ ২০২৪-এর তুলনায় মোট প্রাইজ মানি ১০ শতাংশ বাড়ানো হয়েছে। যেখানে ২০২৪ সালে মোট প্রাইজ পুল ছিল ৭৯,৫৮,০৭৭ মার্কিন ডলার।  সেখানে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের জন্য তা বাড়িয়ে ৮৭,৬৪,৬১৫ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭২.৭ কোটি টাকা) করা হয়েছে। এবার, ICC-র প্রাইজ মানি বাড়ানোর প্রধান কারণ হল টুর্নামেন্টে দলের সংখ্যা বৃদ্ধি।  যেখানে মোট ১২ টি দল অংশগ্রহণ করেছিল।

ICC ওমেন্স T20 বিশ্বকাপ ২০২৬ (ICC Women’s T20 World Cup 2026)-এর প্রাইজ মানি কত:

এই টুর্নামেন্টের বিজয়ী দল পাবে বিপুল পরিমাণ অর্থ। যার পরিমাণ ২৩,৪০,০০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৯.৪২ কোটি টাকা)। তবে, বিজয়ী দলের জন্য প্রাইজ মানি ২০২৪-এর মরশুমের মতোই অপরিবর্তিত রয়েছে। একইসঙ্গে ফাইনাল ম্যাচে রানার-আপ দল পাবে ১,১৭০,০০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯.৭১ কোটি টাকা)।

সেমিফাইনালে অংশগগ্রহণকারী দলগুলি কত টাকা পাবে: যে দলগুলি সেমিফাইনালের পর্ব পেরোতে পারেনি, তাদের জন্যও থাকছে আর্থিক পুরস্কার। নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে বাদ পড়া ২ টি দলকেই ICC মোটা অঙ্কের আর্থিক পুরস্কার দিচ্ছে।

আরও পড়ুন: E20 পেট্রোলের পর এবার ডিজেলে আইসোবিউটানল মেশানোর পরিকল্পনা! কী জানালেন নিতিন গড়করি?

জানিয়ে রাখি যে, সেমিফাইনালে পরাজিত ২ টি দলের প্রত্যেকে পাবে ৬,৭৫,০০০ মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫.৬০ কোটি টাকার সমান। এই বছর T20 বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা বাদ পড়েছিল।

আরও পড়ুন: আগামী সপ্তাহে ৪ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক! দুর্ভোগ এড়াতে দেখে নিন ছুটির তালিকা

গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলি কত প্রাইজ মানি পাবে: উল্লেখ্য যে, ICC গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলির জন্যও নূন্যতম প্রাইজ মানি বরাদ্দ করেছে। টুর্নামেন্টের গ্রুপ পর্ব পার হতে ব্যর্থ হওয়া মোট ৮ টি দল ন্যূনতম ২,৪৭,৫০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২.০৫ কোটি টাকা) পুরস্কার অর্থ পাবে।