কারা মন্ত্রী হচ্ছেন বঙ্গ বিজেপির প্রথম মন্ত্রীসভায়? বাংলাহান্টের হাতে এল সম্ভাব্য তালিকা

Published on:

Published on:

bjp(6)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল (Trinamool Congress) জমানার পতন হয়েছে। আগামীকাল শনিবার বাংলায় নয়া সরকার গঠনের পথে বিজেপি (BJP)। নয়া মন্ত্রিসভায় (BJP probable Ministers) কারা কারা থাকতে পারেন? কারা আলোকিত করবেন বিজেপির মন্ত্রীসভা? সেই নিয়ে রাজ্য-রাজনীতির ময়দানে জল্পনা তুঙ্গে। কোন কোন বিধায়ক বিজেপি সরকারের মন্ত্রিসভায় থাকতে পারেন? বাংলাহান্টের হাতে এসেছে বিজেপি সরকারের সম্ভাব্য মন্ত্রীসভার তালিকা।

মন্ত্রী হওয়ার দৌড়ে কারা এগিয়ে? BJP

সম্ভাব্য তালিকায় রয়েছে অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ, সুদীপ মুখোপাধ্যায়, দীপঙ্কর জানা, জিতেন্দ্র তিওয়ারি, সুব্রত মৈত্র, রিতেশ তিওয়ারি, অম্লান ভাদুড়ীর মত হেভিওয়েট নাম। সূত্রের খবর, বঙ্গে বিজেপির প্রথম মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রক পেতে পারেন উত্তরবঙ্গে বিজেপি নেতা তথা দিনহাটার জয়ী বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।

দৌড়ে পিছিয়ে নেই শিলিগুড়ির জয়ী হেভিওয়েট প্রার্থী শঙ্কর ঘোষও। এছাড়াও সম্ভাব্য তালিকায় রয়েছে আরও একাধিক বিজেপি বিধায়কের নাম। পাশাপাশি শোনা যাচ্ছে বিধানসভার স্পিকার হতে পারেন তাপস রায়।

আগামী ৯ মে, রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মবার্ষিকীতে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। শনিবার সকাল ১০টার সময় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হবে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান৷ এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

BJP

আরও পড়ুন: মেধাবী ছাত্র, বায়ুসেনার অফিসার থেকে রাজনীতিতে উত্থান, কীভাবে শুভেন্দুর আপ্তসহায়ক হলেন চন্দ্রনাথ?

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আসন অলংকৃত করবেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং এনডিএ শরিক দলের নেতাদের পাশাপাশি একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে সূত্রের খবর।