বিরাট ব্যবধানে হারিয়েছেন তৃণমূলকে, এবার মন্ত্রী হচ্ছেন অভয়ার মা রত্না দেবনাথ?

Published on:

Published on:

bjp
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাত পোহালেই নতুন সরকার গঠন। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল (Trinamool Congress) জমানার অবসান ঘটিয়ে বাংলায় প্রথম সরকার গঠনের পথে বিজেপি (BJP)। শনিবার ৯ মে, রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মবার্ষিকীতে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। শনিবার সকাল ১০টার সময় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হবে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। সময় যত এগোচ্ছে, বিজেপির নয়া মন্ত্রিসভায় (BJP probable Ministers) কারা কারা থাকতে পারেন সেই নিয়েও জল্পনা বাড়ছে।

বিজেপির মন্ত্রী হওয়ার পথে কারা? BJP

সূত্রের খবর, মন্ত্রী হওয়ার দৌড়ে সম্ভাব্য তালিকায় নাম রয়েছে অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ, সুদীপ মুখোপাধ্যায়, দীপঙ্কর জানা, জিতেন্দ্র তিওয়ারি, সুব্রত মৈত্র, রিতেশ তিওয়ারি, অম্লান ভাদুড়ীর মত হেভিওয়েট নাম। সূত্রের খবর, বঙ্গে বিজেপির প্রথম মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রক পেতে পারেন উত্তরবঙ্গে বিজেপি নেতা তথা দিনহাটার জয়ী বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ও শিলিগুড়ির জয়ী হেভিওয়েট প্রার্থী শঙ্কর ঘোষ।

এছাড়াও যে সমস্ত নাম চর্চায় রয়েছে সেগুলো হল, স্বপন দাশগুপ্ত, শারদ্বত মুখোপাধ্যায়, নীলাদ্রিশেখর দানা, প্রণত টুডু, দুধকুমার মণ্ডল, বঙ্কিম ঘোষরা। মহিলা মুখ নিয়েও চলছে জল্পনা। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়ের রেখা পাত্র ও রত্না দেবনাথের (Ratna Debnath) নামও সামনে আসছে।

রত্না দেবনাথ, আরজি কর হাসপাতালের (RG Kar Case) ভয়াবহ খুন-ধর্ষণের ঘটনায় হারিয়েছিলেন নিজের মেয়েকে। ন্যায়বিচার এখনও অধরাই। সেই ক্ষোভ থেকেই ভোটের লড়াইয়ের নামেন অভয়ার মা। পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়েছেন রত্নাদেবী। প্রচার চলাকালীন বিপুল জনসমর্থন পেয়েছেন রত্না। সেই সমর্থনের প্রতিফলন দেখা গিয়েছে ভোটের ফলেও।

ratna debnath(1)

আরও পড়ুন: পুরো টাকা মেটায়নি বিদায়ী রাজ্য সরকার, এখনও কি চালু ‘স্বাস্থ্যসাথী’? কী জানাল হাসপাতাল কর্তৃপক্ষ?

৮৭৯৭৭ অধিক ভোট পেয়ে জয়ী হয়েছেন রত্না দেবনাথ। তৃণমূলের তীর্থঙ্কর ঘোষকে ২৮৮৩৬ ভোটে পরাজিত করেন তিনি। ক্ষমতার আস্ফালনকে প্রতিহত করে সন্তানহারা মায়ের লড়াইয়ে শেষ হাসি হেসেছে। জয়ের পর রত্না দেবনাথ ফেসবুকে প্রতিক্রিয়ায় লেখেন, “আমি আগেও বলেছি, এখনও বলছি— আমি জিতলে গোটা পানিহাটিবাসী জিতবে।” এবার মন্ত্রীসভায় তিনি জায়গা পান কিনা সেদিকে নজর থাকবে সকলের।