চোটের কারণে পা পুরোপুরি রাখতে পারেননি মাটিতে! তবুও, ম্যাচ জেতানো বোলিং করলেন বরুণ চক্রবর্তী

Published on:

Published on:

Kolkata Knight Riders defeated Sunrisers Hyderabad.
Follow

বাংলা হান্ট ডেস্ক: রবিবার অর্থাৎ ৩ মে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল SRH এবং KKR (Kolkata Knight Riders)। যেখানে কলকাতা নাইট রাইডার্স ৭ উইকেটে সানরাইজার্স হায়দরাবাদকে পরাজিত করেছে। এই ম্যাচে KKR-এর বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে হায়দরাবাদের ব্যাটারদের মাত্র ১৬৫ রানে আটকে দেয়। এমতাবস্থায়, রান তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্স দল ১৯ তম ওভারেই তাঁদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়।

হায়দারাবাদকে পরাজিত করেছে KKR (Kolkata Knight Riders):

বরুণ চক্রবর্তী প্লেয়ার অফ দ্যা ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছেন: KKR- এর মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী এই ম্যাচে দুরন্ত বোলিং করেছেন। তিনি ৪ ওভারে ৯ ইকোনমি রেটে ৩৬ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদকে অল-আউট করার ক্ষেত্রে বরুণ চক্রবর্তী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও, তিনি রান নিয়ন্ত্রণে রাখা এবং নিয়মিত বিরতিতে উইকেট নেওয়ার ক্ষেত্রেও নিজের দক্ষতা দেখিয়েছেন। সামগ্রিকভাবে এই জয়ে বরুণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর এই অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি প্লেয়ার অফ দ্যা ম্যাচ অ্যাওয়ার্ড জিতে নেন। এদিকে, পুরস্কার গ্রহণের সময়ে বরুণ চক্রবর্তী তাঁর চোটের বিষয়েও জানান। ম্যাচের সময়ে তিনি পুরোপুরি মাটিতে পা রাখতে পারেননি এবং চোট থেকে সেরে উঠতে তাঁর আরও ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে।

কী জানিয়েছেন বরুণ: পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে বরুণ চক্রবর্তী তাঁর চোট নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘ঠিক আছে। শুধু একটু ব্যথা করছে। আমি এখন পুরোপুরি মাটিতে পা রাখতে পারছি না। তবে ৩ দিনের মধ্যে ঠিক হয়ে যাব। খুব দ্রুতগতির একটা বল এসেছিল। আর আমাকে সেটা থামাতে হয়েছিল। নাহলে ৪ হয়ে যেত।’

আরও পড়ুন: উঠছে শিশুশ্রমের অভিযোগ! বৈভব সূর্যবংশী ম্যাচ খেললেই রাজস্থানের বিরুদ্ধে হবে FIR?

এদিকে, নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি এই কথা প্রতি বছরই বলি। IPL শুরুর পর প্রথম ৪ টি ম্যাচ ফ্ল্যাট উইকেটে খেলা হয়। স্পিনারদের জন্য খেলায় নিজেদের প্রতিষ্ঠিত করা খুব কঠিন। প্রত্যেক স্পিনারই এই ধরণের সমস্যার সম্মুখীন হয়েছেন। সবাইকেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। টুর্নামেন্ট যত এগোয়, খেলায় স্পিনারদের অবদানও তত বাড়তে থাকে।’

আরও পড়ুন: বাঁচবে সময়! টোল প্লাজায় লাগু MLFF সিস্টেম, কীভাবে কাটবে ট্যাক্স?

দলের প্রশংসা করেন: বরুণ বলেন, ‘সবাই মিলেমিশে কাজ করছে, ব্যাটিং গ্রুপও মিলেমিশে কাজ করছে। ব্যাটিং গ্রুপকে এভাবে ম্যাচটা শেষ করতে দেখে ভালো লেগেছে। আমি দলের মধ্যে প্রচুর ইতিবাচক শক্তি দেখতে পাচ্ছি। আমরা যদি এভাবে খেলতে থাকি, তাহলে IPL-এ বড় কিছু ঘটাতে পারি।’