বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতেই কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ট্রেন ঘুরাতে গিয়ে মেট্রোপথে দমদম অভিমুখী ট্রেন ছাড়তে দেরি হয়। এই নিয়ে বহুদিন অভিযোগ করেছিলেন মেট্রোর নিত্য যাত্রীরা। তবে এবার শহীদ ক্ষুদিরাম স্টেশনে ক্রসওভার করে এর চাপ কমাচ্ছে কলকাতা মেট্রোরেল (Kolkata Metro)। এর ফলে পরিষেবা আরও মসৃণ হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
ক্ষুদিরামে ক্রসওভার চালু, দক্ষিণ মেট্রোয় পরিষেবায় স্বস্তির আশা (Kolkata Metro)
গত জুলাই মাসে শেষে নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ মেট্রো স্টেশন এর বিপত্তির কারণে বন্ধ করে দেওয়া হয় সেই স্টেশনটি। তবে ওই স্টেশন থেকে যাত্রীদের ওঠানামা বন্ধ হয়ে যায়। যার ফলে উত্তর দক্ষিণ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ঘোরানো সমস্যা হচ্ছিল। পরিস্থিতি মোকাবিলের জন্য মেট্রো কর্তৃপক্ষ শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে ট্রেন ঘোরানোর ব্যবস্থার কথার জানিয়েছিলেন (Kolkata Metro)।

আরও পড়ুন: হোটেলের বারান্দা থেকেই তিস্তা আর হিমালয়! সিকিমের এই স্বল্প পরিচিত গ্রাম থেকে ঘুরে আসুন
তবে নানাবিধ কারণে সেই কাজ করতে যথেষ্ট সময় লেগে যাচ্ছিল। কিন্তু এই অবস্থায় বারবার দমদম অভিমুখের মেট্রো ঘোরাতে গিয়ে বেগ পেতে হচ্ছিল। পাশাপাশি যথেষ্ট বিপত্তিও ঘটছিল যার ফলে দেরিতে চলাচল করছিল মেট্রো। এই সমস্যা মেটাতে টালিগঞ্জ সংলগ্ন মেট্রোর কারশেড নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।
পাশাপাশি টালিগঞ্জ থেকে রেকের রক্ষণাবেক্ষণ ছাড়াও ওই সময় স্টেশন থেকে দমদম অভিমুখের ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়। তবে তা নিয়ে ও নানান সমস্যা দেখা যায়। অবশেষে ওই পথে মেট্রো ঘোরাতে গিয়ে যাত্রীদের অভিযোগ ছিল, বহু ক্ষেত্রে জানানো হত টালিগঞ্জের ট্রেন থেমে যাবে। তারপরে আর যাবে না। পাশাপাশি একাধিক ট্রেন থেমে যাওয়ার ফলে দক্ষিণ শহরতলী থেকে আসতেও দেরি হচ্ছিল যাত্রীদের। এর ফলে মেট্রোয় ভিড় বেড়ে যাচ্ছিল।
তবে এইমত অবস্থায় শহীদ ক্ষুদিরামের ক্রস ওভারের কাজ সম্পন্ন হয়েছে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। বিগত ১০ দিন ধরে মেট্রো সেখান থেকে ঘোরানো হচ্ছে। পাশাপাশি পরীক্ষামূলকভাবে দেখে নেওয়া হচ্ছে সিগন্যাল বা অন্যান্য ক্ষেত্র কোন সমস্যা হচ্ছে কিনা। তবে মেট্রো তরফের সূত্রের খবর অনুযায়ী, এখনো পর্যন্ত তেমন কোনো সমস্যা দেখা যায়নি। ধাপে ধাপে দ্রুততার সঙ্গে মেট্রো ঘোরানো সম্ভব হবে। প্রথম দিকে ততটা মসৃণ প্রক্রিয়া না হলেও পরে এই প্রক্রিয়া,মসৃণ হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)।













