বাংলা হান্ট ডেস্ক: বড়দিন উপলক্ষে কলকাতা মেট্রোর ( Kolkata Metro) তরফ থেকে নেওয়া হল যাত্রীদের সুরক্ষার জন্য একগুচ্ছ উদ্যোগ।কারণ ২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিট সহ কলকাতা বিভিন্ন জায়গায় জনগণের ভিড় থাকে চোখে দেখার মত। তাই ২৫ ডিসেম্বর উপলক্ষে যাত্রীদের নিরাপত্তা কথা আর নিশ্চিত করার জন্য এই বিশেষ উদ্যোগ গুলোর কথা ঘোষণা করেছে মেট্রো রেলকর্তৃপক্ষ। জেনে নিন কি কি উদ্যোগ নেওয়া হয়েছে।
উৎসবের রাতে সতর্ক মেট্রো, বড়দিনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা (Kolkata Metro)
সূত্রের খবর বড়দিন উপলক্ষে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, দমদম ও দক্ষিণেশ্বরের মতন ব্যস্ত মেট্র স্টেশন (Kolkata Metro) গুলিতে অতিরিক্ত রেলরক্ষী মোতায়ন করা হচ্ছে। পাশাপাশি মহিলা ও শিশুদের কথা মাথায় রেখে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে পর্যাপ্ত মহিলা আরপিএফ অফিসার ও কর্মী মোতায়ন থাকছে।

আরও পড়ুন: কষা মাংস রাঁধবেন, কিন্তু লঙ্কার গুঁড়ো নেই? চিন্তা নেই, এই ৩ বিকল্পেই হবে স্বাদে বাজিমাত
২৫ ডিসেম্বর উপলক্ষে পার্কস্ট্রিটে লোকজনের ভিড় চোখে পড়ার মতন থাকে । আর এই ভিড় এবং যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro) । সূত্রের খবর, এই বিশেষ পরিস্থিতির কথা ভেবে পার্ক স্ট্রিট, ময়দান ও এক্সপ্লানেট মেট্রো স্টেশনে একটি করে স্পেশাল টিম স্ট্যান্ডবাই ফোর্স হিসাবে রাখা হয়েছে।
পাশাপাশি বাদ বাকি তিনটে স্টেশনের জন্য একটি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। যেখানেই সর্বক্ষণ নজরদারির জন্য সেন্ট্রাল কন্ট্রোলে পর্যাপ্ত পরিমাণে কর্মী রাখা হয়েছে বড়দিনের দিন। তাছাড়া চলছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি পর্ব।
এছাড়া পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ভিড় সামাল দিতে কিছু ম্যানেজার, লাউড হেলার, দড়ি এবং অন্যান্য যাত্রী নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজে লাগানো হবে। এছাড়াও তল্লাশি চালানোর জন্য স্নিফার ডগ রাখা হয়েছে। পাশাপাশি একজন অফিসার ও চার কর্মীকে নিয়ে একটি স্পেশাল টিম পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে মোতায়ন থাকবে (Kolkata Metro)।

















