বাংলাহান্ট ডেস্ক : আগামীকাল শুক্রবার মহরম উপলক্ষে কলকাতা মেট্রোর (Kolkata Metro) পরিষেবায় আসতে চলেছে বেশ কিছু বদল। মহরম উপলক্ষে এদিন রয়েছে সরকারি ছুটি। তাই মেট্রোর পরিষেবায় কিছু বদল আনা হয়েছে শুক্রবার। ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলবে শুক্রবার।
শুক্রবার কম চলবে মেট্রো (Kolkata Metro)
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এদিন মেট্রো পরিষেবা কম পাওয়া যাবে অন্যান্য দিনের তুলনায়। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে প্রতিদিন ২৬০ টি মেট্রো চলে। তবে শুক্রবার এই রুটে পাওয়া যাবে ২১৬ টি পরিষেবা।

কোন লাইনে কত পরিষেবা: গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ ও হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে স্বাভাবিক দিনে ২২৮ টি মেট্রো চলে। সেখানে শুক্রবার মহরমের দিন চলবে ১৮৬ টি মেট্রো। ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে বারাসাত ভায়া বিমানবন্দর রুটে সাধারণত ১২০ টি মেট্রো চলে। তবে শুক্রবার চলবে ৯২ টি ট্রেন।
আরও পড়ুন : এভাবে মেপে নিন চাল ডাল, খিচুড়ি হবে পারফেক্ট
মেট্রোর সময়সূচীতে বদল: জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরাসরি চলা ৭ টি মেট্রোর (Kolkata Metro) বদলে ৪ টিই ডিরেক্ট সার্ভিস পাওয়া যাবে। যদিও জোকা-তারাতলা অর্থাৎ পার্পল লাইন এবং কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় রুট অর্থাৎ অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবায় কোনও বদল আসছে না। অন্যান্য দিনের মতো শুক্রবারও পরিষেবা থাকবে স্বাভাবিক।
আরও পড়ুন : ইলিশ-চিংড়ি থেকে হারিয়ে যাওয়া মাছ, এই বাজারে মাছ বিক্রি হয় কেজিতে নয় থালায়
উল্লেখ্য, শুক্রবার রয়েছে মহরম। রাজ্যে এদিন সরকারি ছুটি। স্কুল, কলেজ, অফিস বন্ধ থাকায় মেট্রো পরিষেবা কম হলেও সাধারণ মানুষের বিশেষ ভোগান্তি হবে না বলেই মনে করা হচ্ছে। তবে এদিন কোনও লাইনেই প্রথম ও শেষ ট্রেনের সময়সূচীতে পরিবর্তন হচ্ছে না।













