মণ্ডপে মণ্ডপে সাদা পোশাকে ঘুরবে পুলিশ, নেশাগ্রস্ত অবস্থায় পেলেই তৎক্ষণাৎ ‘অ্যাকশন’!

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজো প্রায় এসেই পড়ল বলে। শহর ও জেলা জুড়ে মণ্ডপ ও প্রতিমা তৈরির প্রস্তুতি তুঙ্গে। এর মাঝেই সক্রিয় পুলিশ ও প্রশাসন। পুজোর ভিড়ে মাদক ব্যবহার ও পাচার রুখতে আরও কড়া পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ। পুজোর (Durga Puja 2026) সময় রাস্তাঘাটের সঙ্গে সঙ্গে মণ্ডপগুলিতেও চালানো হবে নজরদারি।

পুজোর (Durga Puja 2026) সময়ে মণ্ডপে পুলিশি নজরদারি

লালবাজার সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সম্প্রতি কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান নারকোটিক বিভাগের কর্তাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। সেখানেই পুজোর দিনগুলিতে মাদক নিয়ে বিশেষ অভিযানের ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে।

Kolkata Police anti drug drive during Durga Puja 2026

কোথায় হবে টহলদারি: সূত্রের খবর, শহরের নামী ও অতি সংবেদনশীল মণ্ডপ, যেখানে ভিড় বেশি হয়, সেখানে বিশেষ দল মোতায়েন থাকবে। প্রতিটি ডিভিশনের ডেপুটি কমিশনারদের অধীনে তিন থেকে চারজন পুলিশ কর্মকর্তা সাদা পোশাকে ভিড়ের মধ্যে মিশে থেকে নজরদারি চালাবেন। মণ্ডপ (Durga Puja 2026) উদ্বোধনের পর থেকেই এই নজরদারি শুরু হয়ে যাবে বলে খবর।

আরও পড়ুন : ঘোর আপত্তি ছিল বাবার, বাড়ির অমতে গিয়ে কেন অজয়কে বিয়ে করেন কাজল?

এই কাজ করলেই গ্রেফতারি: কোনও মণ্ডপ চত্বরে কাউকে নেশাগ্রস্ত অবস্থায় বা মাদক কারবারের সঙ্গে যুক্ত পাওয়া গেলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। এমনকি প্রয়োজনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাহায্য নেওয়া হতে পারে বলেও খবর।

আরও পড়ুন : রেললাইন ঘেঁষে গঙ্গায় ভাঙন, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, ঘুরপথে চলবে এক্সপ্রেস

সম্প্রতি দক্ষিণ দিনাজপুরে ও বিধাননগরে প্রচুর পরিমাণে বাজেয়াপ্ত ফেনসিডিল নষ্ট করে মাদক প্রতিরোধের বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্য পুলিশের এসটিএফ এর এএনটিএফ বিভাগও তৎপরতা বাড়িয়েছে।