‘মুম্বইয়ের রাজা’ এবার কলকাতায়, শহরের সবথেকে বড় গণেশ প্রতিমার আরাধনায় বাংলাহান্ট

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শুরু হতে চলেছে উৎসবের মরশুম। আগামী ১৪ সেপ্টেম্বর, সোমবার গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। গণেশ পুজোর সঙ্গে সঙ্গেই শারদীয়ার ঢাকেও কাঠি পড়ে যায়। দেশ জুড়ে মহা ধুমধামে পূজিত হন গণপতি বাপ্পা। এবার গণেশ পুজোয় কলকাতাও পিছিয়ে থাকবে না চমক দিতে। কলকাতার সবথেকে বড় গণেশ প্রতিমা এবার নিউটাউনে। গণেশ উৎসব-২০২৬ এর আয়োজনে বাংলাহান্ট।

কলকাতার সবথেকে বড় গণেশ প্রতিমা (Ganesh Chaturthi) নিউটাউনে

গণেশ আরাধনার জন্য বিশেষ ভাবে উল্লেখের দাবি রাখে মহারাষ্ট্র তথা মুম্বই। দুর্গাপুজোয় সারা বাংলা যেভাবে উৎসবে মাতে, গণেশ চতুর্থীতে তেমনই মহা আড়ম্বর হয় মারাঠা ভূমে। তবে এবার লাইমলাইট কেড়ে নিতে চলেছে বাংলা। কারণ কলকাতার সবথেকে বড় গণেশ প্রতিমা, ‘মুম্বইয়ের রাজা’ আসছেন কলকাতায়। আগামী ১৩ এবং ১৪ সেপ্টেম্বর দুদিন ধরে নিউটাউনের NKDA গ্রাউন্ডে মহাযজ্ঞের আয়োজন করতে চলেছে বাংলাহান্ট।

Kolkatas biggest ganesh chaturthi idol organised by banglahunt

অনুষ্ঠানসূচী কী থাকছে: আগামী ১৩ সেপ্টেম্বর, রবিবার সন্ধ্যা ৬ টা থেকে শুরু অনুষ্ঠান। অতিথিদের অভ্যর্থনা, বিশিষ্ট জনদের সম্মাননার পর প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু অনুষ্ঠান। সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে গণেশ উৎসবের (Ganesh Chaturthi)।

আরও পড়ুন : পুজোর আগেই লাইসেন্স বাতিল, কী সমস্যা বলরাম মল্লিক রাধারমণ মল্লিকের দোকানে?

দিনভর গণেশ আরাধনা: ১৪ সেপ্টেম্বর, সোমবার পঞ্জিকা মতে তিথি শুরু হচ্ছে সকাল ৭ টা ৮ মিনিটে। এদিন সকাল ১১ টা থেকে থেকেই শুরু হয়ে যাবে পুজো। নিষ্ঠাভরে রীতি নিয়ম মেনে গণপতি বাপ্পার পুজো, পুষ্পাঞ্জলি, আরতি এবং উপস্থিত সকলকে প্রসাদ বিতরণ করা হবে।

আরও পড়ুন : ট্রেনের পর বাসেরও লাইভ ট্র্যাকিং, কলকাতায় প্রথম বার, কবে চালু হচ্ছে?

শুধুমাত্র নির্ভীক সংবাদ পরিবেশনাই নয়, হিন্দু বাঙালির সংষ্কৃতি, ঐতিহ্যকেও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করে বাংলাহান্ট। সেই উদ্দেশ্যেই এই গণেশ উৎসবের আয়োজন বাংলাহান্ট পরিবারের তরফে।