কমেছে জৌলুস! এবারের ভাইফোঁটায় মমতার বাড়িতে কী আয়োজন? মুখ খুললেন কুণাল

Published on:

Published on:

Kunal Ghosh reveals Mamata Banerjee Bhaiphota plan

বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক বছর ভাইফোঁটায় গমগম করত মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাত থেকে তাঁর নিজের পাঁচ ভাইয়ের পাশাপাশি তাবড় তাবড় নেতা-মন্ত্রীরা ফোঁটা নিতেন। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ একাধিক হেভিওয়েটের নাম রয়েছে সেই তালিকায়। যদিও পালাবদলের পর প্রথম ভাইফোঁটার জৌলুস কিছুটা কমেছে। এবার ভ্রাতৃদ্বিতীয়ায় মমতার বাড়ির আয়োজন নিয়ে মুখ খুললেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

মমতার বাড়ির ভাইফোঁটা নিয়ে কী বললেন কুণাল | (Kunal Ghosh)

মমতা তৃণমূলের বিধায়ক জানান, এবারের বিজয়ায় মিষ্টিমুখ করেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এবারের বিজয়ায় মিষ্টিমুখ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার কর্মসূচি সম্পর্কে আমি বলতে পারন না। আমার কাছে কোনও তথ্য নেই।“

Kunal Ghosh

এরপরেই ভাইফোঁটা নিয়ে ‘গদ্দার’দের নিশানা করেন কুণাল। তাঁর কথায়, “গদ্দাররা আগে উটের মতো মুখ বাড়িয়ে বসে থাকত। ক্ষমতা থেকে সরে যাওয়ার কারণে তাঁরা আর আসছেন না।“

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশেই মাসে ৭ হাজার টাকা! এলআইসি বিমা সখী স্কিমের যোগ্যতা থেকে আবেদন পদ্ধতি জানুন

তবে বেলেঘাটার বিধায়ক জানান, তিনি নিজে কখনও মমতার বাড়িতে ফোঁটা নিতে যেতেন না। সেই কারণে খুব বেশি বলতে পারবেন না। তবে তাঁর খোঁচা, “কোথায় ভাই, কোথায় যম আর কোথায় কাঁটা!”

মুখ্যমন্ত্রী থাকাকালীন গত ১৫ বছর ধরে পুজোর সময় বেজায় ব্যস্ত থাকতেন মমতা। এই বছর দেখা গিয়েছে অন্য ছবি। পাড়ার পুজোর উদ্বোধন ছাড়া তাঁকে সেভাবে বাইরে দেখা যায়নি। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোতেও অনেক চেনা মুখ আসেননি। পরিবারের সদস্যসা ছাড়া উপস্থিত ছিলেন মমতা তৃণমূলের বিধায়ক, সাংসদ ও দলের কর্মীরা।

এই বছর মমতার বাড়ির ভাইফোঁটার জৌলুসও অন্যান্য বছরগুলির তুলনায় অনেকটা কম। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন। পেয়েছেন ‘গদ্দার’ তকমা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের ভাইফোঁটা হয়তো নিজের ভাই-বোনেদের সঙ্গেই কাটাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।