বিশ্বকাপে এমবাপ্পে ঝড় অব্যাহত! দেশের হয়ে ১০০ তম ম্যাচ খেলতে নেমে গড়লেন ৩ রেকর্ড, বড় জয় ফ্রান্সের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তিনি বিশ্বকাপে মাঠে নামা মানেই যেন নতুন রেকর্ড তৈরি হবে। ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে (Kylian Mbappe) যেন এই নির্দিষ্ট প্রতিযোগিতার জন্যই জন্মেছিলেন। চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) নিজের এবং ফ্রান্সের (France) দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে জোড়া গোল করে তৈরি করলেন একাধিক রেকর্ড। ৩-০ ফলে ইরাককে উড়িয়ে দিয়ে নক আউট পর্বের টিকিট নিশ্চিত করলো গত বারের ফাইনালিস্টরা।

এদিন ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার পর ১৩১ মিনিট দেরিতে শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। মাঝে প্রবল ঝড় ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে দর্শক ও ফুটবলারদের নিরাপত্তার জন্য ম্যাচ বন্ধ রাখা হয়। ম্যাচের প্রথমার্ধে গোল পাওয়ার পর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি পান এমবাপ্পে।

এদিন প্রথম ফরাসি ফুটবলার হিসেবে দেশের জার্সিতে ৬০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেললেন এমবাপ্পে। দেশের জার্সিতে নিজের শততম ম্যাচকে স্মরণীয় করে রাখলেন তিনি। ফ্রান্সের হয়ে তৃতীয় গোলটি করেন উসমান ডেম্বেলে। জোড়া অ্যাসিস্ট করেন মাইকেল ওলিসে।

আরও পড়ুন: বিশ্বকাপে চোট সমস্যা কাটছে না ব্রাজিলের! নেইমার ফিরতেই ফের দুঃসংবাদ পেলো সাম্বা ব্রিগেড

এদিন মেসি ও মিরোস্লাভ ক্লোজের পর তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে ১৬ গোলের মাইলফলক ছুঁয়েছেন এমবাপ্পে। টপকে গিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিও-কে। এই মুহূর্তে মেসি এবং তার মধ্যে চলছে প্রতিযোগিতা। টুর্নামেন্ট শেষে কে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা থাকবেন তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করবেন ফুটবলপ্রেমীরা।

আরও পড়ুন: ২ ম্যাচে ৫ গোল মেসির! আবারও জয় আর্জেন্টিনার, রেকর্ডের নেশায় মেতেছেন LM10

আর এদিন আরও একটি বিশ্বরেকর্ড গড়েছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ তারকাই হলেন প্রথম ফুটবলার যিনি বিশ্বকাপের মঞ্চে মোট ৬ ম্যাচে জোড়া গোল করেছেন। আর্জেন্টিনার বিরুদ্ধে দুইবার, ডেনমার্ক, পোল্যান্ড, সেনেগাল ও ইরাকের বিরুদ্ধে একবার করে এই কাজ করেছেন তিনি। তার পায়ের জাদুতে মুগ্ধ গোটা ফুটবল বিশ্ব।