বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গোলের বন্যায় সকলকে ভাসিয়ে বিশ্বকাপ (FIFA World Cup 2026) থেকে বিদায় নিলো ইংল্যান্ড ও ফ্রান্স (England vs France)। শনিবার রাতে তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে বুকায়ো সাকার (Bukayo Saka) হ্যাটট্রিকে ভর করে কিলিয়ান এমবাপ্পের (Kylian Mbappe) ফ্রান্সকে ৬-৪ ফলে হারালো ইংল্যান্ড। দল হারলেও টুর্নামেন্টে ১০ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে মেসির (Lionel Messi) থেকে বেশ কিছুটা এগিয়ে গেলেও ফ্রেঞ্চ অধিনায়ক। অপরদিকে পেলের (Pele) এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডেও থাবা বসালেন মাইকেল ওলিসে। কিন্তু গত ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর তৃতীয় স্থানে শেষ করে কিছুটা মান বাঁচালো টমাস টুখেলের ইংল্যান্ড।
এদিন ম্যাচের প্রথমার্ধেই ৪ গোল করে এগিয়ে যায় ইংল্যান্ড। জোড়া গোল করেন আর্সেনাল তারকা বুকায়ো সাকা, যাকে সেমিফাইনালে ব্যবহারই করেননি ইংল্যান্ড কোচ। দ্বিতীয়ার্ধে ২০ মিনিটের মধ্যে এমবাপ্পের জোড়া ও বারকোলার গোলে লড়াইয়ে ফেরে ফ্রান্স। ম্যাচের শেষদিকে গোল পান উসমান ডেম্বেলেও। চলতি বিশ্বকাপে ৬ গোল করে গেলেন তিনি। কিন্ত সাকার ৮৭ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক সম্পূর্ণ করার পর ফ্রান্সের জেতার সুযোগ শেষ হয়ে যায়।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ২ গোল আর এক অ্যাসিস্ট করার পর এখন এমবাপ্পের
নামের পাশে রয়েছে ১০ গোল আর ৪ অ্যাসিস্ট। বিশ্বকাপের ফাইনালে খেলতে চলা মেসির আপাতত আছে ৮ গোল আর ৪ অ্যাসিস্ট। এখন লিওনেল মেসির গোল্ডেন বুট জেতার জন্য কমপক্ষে দুটো গোল আর একটা অ্যাসিস্ট করতেই হবে।
কাজটা একেবারেই সহজ নয়। কারন স্পেনের মিড ফিল্ড আর ডিফেন্স ভেঙ্গে গোল আদায় করতে বিশ্বের বড় বড় দলগুলি চলতি বিশ্বকাপে ব্যর্থ হয়েছে। ৩৯ বছর বয়সী মেসির ৩ গোল করা অসম্ভব না হলেও অত্যন্ত বেশি কঠিন।
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভক্তরা বেশি আগ্রহী মেসির এই রেকর্ড নিয়ে! ইতিহাস গড়বেন আর্জেন্টাইন অধিনায়ক
এমবাপ্পে ছাড়াও রেকর্ডের নতুন নজির বিশ্বকাপ ছাড়লেন ২৪ বছর বয়সী ফ্রেঞ্চ ফুটবলার মাইকেল ওলিসে। এক বিশ্বকাপ সংস্করণে সর্বোচ্চ ৬টি অ্যাসিস্ট করে ইতিহাস গড়লেন। পেলের করা ৬ অ্যাসিস্টের রেকর্ডেও ভাগ বসালেন এই ফ্রেঞ্চম্যান। ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলকে জেতানোর সময় এই রেকর্ড গড়ে গিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।
আরও পড়ুন: আজ ফাইনালে মেসিকে আটকাতে বিশেষ পরিকল্পনা স্পেনের কোচের! তবে ফেভারিট হিসেবেই নামবে আর্জেন্টিনা
এদিন ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগের মূহুর্তে অর্থাৎ সংযুক্ত সময়ের অষ্টম মিনিটে জুড বেলিংহ্যাম গোল করেন। এরপর ৬-৪ গোলের লিড নিয়ে ম্যাচ শেষ করলো ইংল্যান্ড। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ৭ গোল করলেন চলতি বিশ্বকাপে। তার থেকে এগিয়ে শুধুমাত্র দুইজন, মেসি (৮) ও এমবাপ্পে (১০)। গোল্ডেন বুটের দৌড়ে থাকা আর এক তারকা হ্যারি কেন ম্যাচের ৮৭ মিনিটে মাঠে নামেন এদিন। মূলত এই ম্যাচের তেমন গুরুত্ব না থাকায় খেলতেই রাজি হচ্ছিলেন না, পরে কোচের আদেশে নামতে বাধ্য হন, কিন্তু গোলের দেখা পাননি।













