মাসে মাসে হাতে আসবে ৭ হাজার টাকা! এলআইসি বিমা সখী স্কিমের আবেদন থেকে যোগ্যতা জানুন

Published on:

Published on:

LIC Bima Sakhi scheme application process eligibility required documents explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নারী, পুরুষ থেকে শুরু করে প্রবীণ নাগরিক, প্রত্যেকের জন্য কোনও না কোনও প্রকল্প নিয়ে এসেছে এলআইসি (LIC)। মহিলাদের জন্য চালু করা এমনই একটি প্রকল্প হল এলআইসি বিমা সখী স্কিম (LIC Bima Sakhi Scheme)। এতে যুক্ত হলে প্রতি মাসে মহিলাদের হাতে সর্বাধিক ৭ হাজার টাকা অবধি আসতে পারে।

এলআইসি বিমা সখী স্কিমের খুঁটিনাটি | (LIC Bima Sakhi Scheme)

ভারতীয় জীবন বিমা নিগম তথা এলআইসির বিমা সখী স্কিমের মূল লক্ষ্য হল, মহিলাদের স্বনির্ভর করে তোলা। এই স্কিমের একাধিক সুবিধা রয়েছে। সেই কারণে এতে যোগদানকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষত গ্রামীণ এলাকার মহিলাদের বিমা এজেন্ট হিসেবে কাজ করার, উপার্জন করার ও গ্রামীণ এলাকায় বিমা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির সুযোগ দেয় এই প্রকল্প।

আরও পড়ুনঃ বারুইপুর এনকাউন্টার কাণ্ডে নয়া মোড়! পুলিশের থেকে বিস্তারিত হলফনামা তলব হাইকোর্টের

এলআইসি বিমা সখী প্রকল্পে মূলত গ্রামীণ এলাকার মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়। তবে বর্তমানে এলআইসি এজেন্ট হিসেবে কর্মরত অথবা এলআইসি কর্মীদের নিকট আত্মীয়েরা এই স্কিমে আবেদনের যোগ্য নন।

এলআইসি বিমা সখী স্কিমে আবেদনের যোগ্যতা

১) আবেদনকারী মহিলার বয়স ১৮ থেকে ৭০ বছরের মধ্যে হতে হবে।

২) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।

এলআইসি বিমা সখী স্কিমে প্রয়োজনীয় নথিপত্র

১) আবেদনকারীর বয়সের প্রমাণপত্র।

২) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

৩) আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র।

এই নথিগুলির পাশাপাশি আরও বেশ কিছু নথি লাগতে পারে। সেগুলিও জমা করতে হবে।

এলআইসি বিমা সখী স্কিমে আবেদন পদ্ধতি

এই প্রকল্পে বাড়ি বসে অনলাইনে আবেদন করা যায়। এর জন্য প্রথমে এলআইসির অফিশিয়াল পোর্টালে যেতে হবে। সেখানে রেজিস্ট্রেশনের পর ফর্ম ফিল আপ করে, প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে সাবমিট করে দিতে হবে।

এলআইসি বিমা সখী স্কিমের সুবিধা

এই প্রকল্পের অন্যতম সুবিধা হল এর মাধ্যমে মহিলারা যেমন কর্মসংস্থানের সুযোগ পান, তেমনই প্রথম তিন বছর তাঁদের নির্দিষ্ট পরিমাণ স্টাইপেন্ডও দেওয়া হয়। প্রথম বছরে প্রতি মাসে ৭ হাজার টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে ৬ হাজার টাকা ও তৃতীয় বছরে প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হয়।

LIC Bima Sakhi scheme

এই স্টাইপেন্ডের পাশাপাশি পলিসি বিক্রির উপর আলাদাভাবে কমিশন রয়েছে। কোনও মহিলা যদি নির্দিষ্ট টার্গেট পূরণ কিংবা তার বেশি পলিসি বিক্রি করতে পারেন, তাহলে অতিরিক্ত কমিশন পাওয়ারও সুযোগ রয়েছে।

সব মিলিয়ে, যেসব মহিলারা স্বনির্ভরতার পথ খুঁজছেন, তাঁদের জন্য একটি ভালো বিকল্প হতে পারে এলআইসি বিমা সখী স্কিম। এর মাধ্যমে তিন বছর নির্দিষ্ট স্টাইপেন্ডের পাশাপাশি পলিসি বিক্রি করে মোটা টাকা আয়েরও সুযোগ পাওয়া যায়।