বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচে নেমে জোড়া রেকর্ড গড়লেন লিওনেল মেসি (Lionel Messi)। ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি নষ্ট করলেও ৩৯ মিনিটে দুরন্ত মাপা শটে অস্ট্রিয়ান গোলরক্ষককে পরাস্ত করে বিশ্বকাপে নিজের ১৭ তম গোল তুলে নিলেন মেসি। টপকে গেলেন জার্মানির মিরোস্লাভ ক্লোজেকে। এখন বিশ্বকাপের মঞ্চে এককভাবে সর্বোচ্চ গোলদাতা তিনি। সেই সঙ্গে প্রথম ফুটবলার হিসেবে টানা ৬ বিশ্বকাপ ম্যাচে গোল করার অভূতপূর্ব রেকর্ড গড়লেন তিনি।
আরও পড়ুন: মেসির রেকর্ড ভাঙলেন স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল! বিশ্বকাপের মঞ্চে তৈরি হলো নতুন ইতিহাস
এদিন দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে ফের একবার জাল কাঁপিয়ে বিশ্বকাপের মঞ্চে ১৮ গোল করে এখন বাকি ফুটবলারদের ধরাছোঁয়ার বাইরে মেসি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পের বিশ্বকাপে গোলসংখ্যা ১৪। অর্থাৎ তার চেয়ে ৪ গোলের দূরত্বে নিজেকে এগিয়ে রেখেছেন মেসি। পরের ম্যাচ গ্রূপের সবচেয়ে দুর্বল দল জর্ডানের বিরুদ্ধে। সেই ম্যাচে আরো বেশি গোল করবেন মেসি, এমনটাই আশঙ্কা ফুটবল ভক্তদের।
আরও পড়ুন: এক ভারতীয়র কাছেই আটকে গেল রোনাল্ডোর পর্তুগাল! কে ছিলেন কঙ্গোর সেই ফুটবলার?
এদিন ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি আরও একটি রেকর্ড গড়ে ফেলেছেন লিও মেসি। বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ফুটবলার হয়ে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক। এই তালিকাতেও তিনি পেছনে ফেলেছেন জার্মান কিংবদন্তি স্ট্রাইকার ক্লোজেকে। ১৭ ম্যাচ জিতেছিলেন তিনি এই টুর্নামেন্টে। এদিন আর্জেন্টিনা জিততেই ১৮ ম্যাচ জিতে রেকর্ড গড়লেন মেসি।













