সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ ! এবার ভোটের চার দিন আগে বন্ধ মদের দোকান

Published on:

Published on:

Few hours left! Liquor shops will be close for West Bengal Assembly Election
Follow

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে আসন্ন ভোটকে (West Bengal Assembly Election) সামনে রেখে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নিল। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে এ বার নির্ধারিত সময়ের আগেই মদের দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে রাজ্য আবগারি দপ্তর। এই সিদ্ধান্তে কিছুটা অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা।

ভোটের (West Bengal Assembly Election) আগে থেকেই বন্ধ মদের দোকান

বঙ্গে প্রথম দফার ভোট ২৩ শে এপ্রিল। সরকারি নির্দেশ অনুযায়ী, প্রথম দফার ভোট যেসব জেলায়, সেখানে রবিবার থেকেই মদের দোকানের শাটার নামানো শুরু হয়েছে। সাধারণত ভোটের ৪৮ ঘণ্টা আগে এই ধরনের নিষেধাজ্ঞা জারি হয়, কিন্তু এ বার চার দিন আগেই তা কার্যকর করা হয়েছে। ইতিমধ্যেই, প্রথম দফায় ভোটের জেলাগুলিতে মদের দোকানগুলি বন্ধ রাখা হয়েছে।

দ্বিতীয় দফার ভোটগ্রহণ ২৯ এপ্রিল। সেই কেন্দ্রগুলিতে আবার ২৫ এপ্রিল থেকেই মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু খুচরো বিক্রিই নয়, সরকারি গুদামগুলিকেও সোমবার থেকে বন্ধ রাখার কথা বলা হয়েছে। ফলে দোকানগুলিতে অতিরিক্ত মদের সরবরাহও আর সম্ভব হবে না। এই হঠাৎ ঘোষণায় অনেক ক্রেতাই প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি। সাধারণ নিয়ম অনুযায়ী ভোটের আগে মদ মজুত করে রাখার অভ্যাস থাকলেও, এ বার সেই সময়টুকুও হাতে পাননি অনেকেই। ফলে স্বাভাবিকভাবেই হতাশা তৈরি হয়েছে সুরাপ্রেমীদের মধ্যে।

Liquor shops closed four days before the West Bengal Assembly election

আরও পড়ুন : সোনা পাপ্পু মামলায় বাড়ছে চাপ! ইডির নজরে কলকাতা পুলিশের ডিসি, নেওয়া হল বড় পদক্ষেপ

উল্লেখ্য, নিউ টাউনের এক মদের দোকানের মালিক জানান, “রবিবারই তাঁদের কাছে এই সংক্রান্ত নির্দেশ পৌঁছয়। শুধু দোকান বন্ধ রাখাই নয়, যেখান থেকে তাঁরা মদ সংগ্রহ করেন সেই গুদামগুলিও বন্ধ রাখার নির্দেশ রয়েছে, ফলে ব্যবসায়িক দিক থেকেও বড় ধাক্কা।”
যদিও এতে সুরাপ্রেমীদের বিশেষ অসুবিধা হচ্ছে, তবুও বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।