বাংলাহান্ট ডেস্ক : আবারও একগুচ্ছ ট্রেন (Local Train) বাতিলের খবর এল। শিয়ালদহ-বনগাঁ রুটের যাত্রীদের জন্য আবারও ভোগান্তি হতে চলেছে। শনিবার আবারও সাড়ে চার ঘন্টার জন্য ট্রাফিক ব্লক থাকবে। পূর্ব রেলের তরফে ট্রাফিক ব্লক করা হবে বলে জানা গিয়েছে।
আবারও ট্রেন (Local Train) বাতিল বনগাঁ রুটে
রেল সূত্রে খবর, ৪ এপ্রিল রাত থেকে ৫ এপ্রিল ভোর পর্যন্ত দমদম জংশন স্টেশনে ট্রাফিক ব্লক থাকবে। এর জেরে আপ ডাউন মিলিয়ে মোট ১২ টি ট্রেন বাতিল থাকবে। শনিবার একগুচ্ছ ট্রেন বাতিল থাকছে। এর মধ্যে রয়েছে রাত ১০টা ২২ এর কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল, রাত ১০ টা ২৫ এর শিয়ালদহ-ডানকুনি লোকাল, রাত ১০টা ৩৭ এর শিয়ালদহ-বনগাঁ লোকাল, রাত ১০ টা ৪০ এর বনগাঁ-শিয়ালদহ লোকাল।

কোন কোন ট্রেন বাতিল: বাতিল থাকছে রাত ১১ টা ১৫ এর শিয়ালদহ-নৈহাটি লোকাল, রাত ১১টা ১৫ এর নৈহাটি-শিয়ালদহ লোকাল, রাত ১১.৪০ এর ডানকুনি-শিয়ালদহ লোকাল এবং রাত ১১টা ৫৮ এর শিয়ালদহ-রানাঘাট মেমু লোকাল। এছাড়াও রবিবার বাতিল থাকছে ভোর ৩টে ১০ এর শিয়ালদহ-বনগাঁ লোকাল, ভোর ৩টে ২০-র শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল, ভোর ৪ টে ৭ এর শিয়ালদহ-ডানকুনি লোকাল, ভোর ৫ টার ডানকুনি-শিয়ালদহ লোকাল।
আরও পড়ুন : ফের ডিমের দামে উর্দ্ধগতি, কলকাতায় প্রতি পিস কত করে বিকোচ্ছে?
কী জানাল রেল: যদিও পূর্ব রেলের (Local Train) তরফে এখনও এ বিষয়ে কোনও বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়নি। তবে রেল সূত্রে খবর, সোমবার এই ব্লকের জন্য মঞ্জুরি দেওয়া হয়েছে। তবে এই খবর সত্যি হলে সমস্যায় পড়বেন বহু যাত্রী।
আরও পড়ুন : দিঘায় যাওয়ার প্ল্যান থাকলে বাতিল করুন, সমুদ্রে নামা নিয়ে বড় সতর্কবার্তা দিল প্রশাসন
সপ্তাহান্তে অনেক যাত্রীই বনগাঁ রুটে বাড়ি ফেরেন। রাতের ট্রেনে বাড়ি ফেরেন তারা। আবার ভোরের ট্রেনে বহু ফুল, সবজি, মাছ ব্যবসায়ীরা শিয়ালদহের দিকে যান। ফলত ট্রেন বাতিল হলে সমস্যায় পড়তে হবে তাদের।












