ফের কমল গ্যাসের দাম! কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দর জানুন

Published on:

Published on:

LPG Cylinder commercial gas prices reduced again
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যবিত্তদের জন্য রয়েছে সুখবর। কারণ আগস্টের শুরুতে এক ধাক্কায় বেশ কিছুটা কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম (LPG Cylinder)। তবে সম্প্রতি গ্যাসের দাম বেশ কিছুটা নিম্নমুখী রয়েছে। যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। তবে একনজরে দেখে নিন আগস্ট মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কত হয়েছে।

ফের কমল বাণিজ্যিক গ্যাসের দাম, কলকাতার দর কত? (LPG Cylinder)

পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে রান্নার গ্যাসের দর ওঠা নামা করছে। আন্তর্জাতিক বাজারের এই টানাপোড়নের প্রভাব সরাসরি পড়েছে দেশের খুচরো বাজারেও। তবে সাধারণ মধ্যবিত্ত পরিবারে জ্বালানি ও গ্যাস ওতপ্রোতভাবে জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে (LPG Cylinder)।

LPG Cylinder commercial gas prices reduced again

আরও পড়ুন: আধারে মোবাইল নম্বর বদলাবেন? বাড়ি বসেই কীভাবে করবেন, জানুন

যার ফলে প্রতিদিন বাজারদরের দিকে নজর রাখতে হয় আমজনতাকে। প্রসঙ্গত জুলাই মাসের শুরুতে বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমেছিল। তারপর দুমাস কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কম থাকায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ছোট থেকে মাঝারি হোটেল ও রেস্তোরাঁর মালিক এবং কর্মীরা। তবে এক নজরে দেখে নিন চলতি মাসে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কত হল।

জুলাই মাসে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল ১৮৩.৫০ টাকা। আর অগাস্টের শুরুতেই সেই দাম ২০৯ টাকা কমল। এবার বুধবার দেশের চার প্রধান শহরে সাধারণ গৃহস্থালিতে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে নতুন করে কোনও হেরফের হয়নি।

তবে চার মহানগরে আজ ১৯ আগস্ট ১৪.২ কেজির ঘরোয়া এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দর। কলকাতায় ঘরোয়া সিলিন্ডারের দাম রয়েছে ৯৬৮ টাকা। অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দর ২,৮৭২ টাকা ৫০ পয়সা।

দেশের রাজধানীতে ঘরোয়া গ্যাসের দাম ৯৪২ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২,৭২৮ টাকা। ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডার মিলছে ৯৪১ টাকা ৫০ পয়সায়। সেখানে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২,৬৯১ টাকা ৫০ পয়সা।চেন্নাইয়ে গৃহস্থালির গ্যাসের দর ৯৫৭ টাকা ৫০ পয়সা (LPG Cylinder)।