বাংলা হান্ট ডেস্ক: পশ্চিম এশিয়া উত্তপ্তর জেরে যথারীতি বিশ্ববাজারে এর আঁচ পড়েছে। এর ফলে যথারীতি বুড়াজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক লেনদেনে যেমন টানা পূরণ তৈরি হয়েছে তেমনি লাফিয়ে বেড়েছে জ্বালানির দাম। পাশাপাশি এর ফলে বেড়েছে গ্যাস সিলিন্ডারের দর। বিগত কয়েক মাস ধরেই দফায় দফায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দেখার মতন চোখে পড়েছে। যার ফলে যথা দিতে হিমশিম খাচ্ছেন ছোট বড় রেস্তোরাঁর মালিকেরা (Lpg Cylinder)।
উৎসবের আগে LPG-র দাম বদল, জানুন আজকের দর (Lpg Cylinder)
সামনে আসছে উৎসবের মরশুম। গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিতে যথারীতি হোটেল রেস্তোরাঁ এবং ছোট দোকানে খাবারের দাম বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মিষ্টির দামও বাড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে পকেটে চাপ পড়তে চলেছে মধ্যবিত্তের (Lpg Cylinder)।
প্রসঙ্গত পশ্চিম এশিয়ার অস্থিরতার আবহে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। এর ফলে চলত বছর এখনো পর্যন্ত শুধুমাত্র জুলাই আগস্ট মাসে কিছুটা হলেও কমেছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এবার এক নজরে দেখে নিন সেপ্টেম্বরের শেষে এসে কলকাতা শহর দেশের চার মহানগরে এলপিজি সিলিন্ডারের দর কত।

আরও পড়ুন: বন্ধ থাকবে স্কুল! টানা ১০ দিন ছুটি পড়ুয়াদের, দেখে নিন তালিকা
কলকাতায় ঘরোয়া ১৪.২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৯৬৮ টাকাতেই স্থির রাখা হয়েছে। তবে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২,৮৮৪ টাকা।
দিল্লিতে গৃহস্থালির গ্যাসের দাম ৯৪২ টাকা। আর বাণিজ্যিক সিলিন্ডার মিলছে ২,৭৪৭ টাকা ৫০ পয়সায়।মুম্বইয়ে ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৪১ টাকা ৫০ পয়সা এবং বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দর ২,৭০১ টাকা। চার শহরের মধ্যে চেন্নাইয়েই বাণিজ্যিক গ্যাসের দাম সবচেয়ে বেশি- ২,৯১৬ টাকা ৫০ পয়সা। যদিও সেখানে গৃহস্থালির সিলিন্ডারের দাম ৯৫৭ টাকা ৫০ পয়সা (Lpg Cylinder)।













