রান্নার গ্যাসের দাম বাড়ল, কলকাতায় ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের নতুন রেট কত?

Published on:

Published on:

LPG Cylinder prices have gone up what is the current price in Kolkata

বাংলা হান্ট ডেস্ক: ভাইফোঁটা কেটে যাওয়ার পরও স্বস্তি নেই সাধারণ মানুষের জন্য। কারণ উৎসবের মরশুমের মাঝে বাণিজ্যিক গ্যাসের দাম আকাশ ছোঁয়া অব্যাহত রয়েছে। পাশাপাশি কিছুটা স্বস্তি এই দাম বৃদ্ধির আজ পড়েনি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের ওপর। আপাতত ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে (Lpg Cylinder)।

রান্নার গ্যাসের দাম বাড়ল, কলকাতায় কত এখন? (Lpg Cylinder)

ভারতের রান্নার কাজে এলপিজি সিলিন্ডারের ব্যবহার অনস্বীকার্য। এগুলোর দাম পারিবারিক বাজেট এবং হোটেল ও রেস্তরাঁ পরিচালনার ব্যয়ের একটি বড় অংশ। অর্থাৎ দামে সামান্য পরিবর্তন হলে মাসিক খরচের ওপর বড় ধরনের প্রভাব পড়ে (LPG Cylinder)। তবে এক নজরে দেখে নিন ভাইফোঁটার আগের দিন এই সিলিন্ডারের দাম কত হয়েছে।

এর আগে অক্টোবর মাসেও এক লাফে অনেকটা বেড়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। পরপর এমন দাম বাড়ায় মাথায় হাত পড়েছে হোটেল-রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসায়ী মহলের।

LPG Cylinder prices have gone up what is the current price in Kolkata

আরও পড়ুন: ঘুরে আসুন ঝাড়খণ্ডের পাহাড়ভাঙ্গা অফবিট লোকেশনে, দু’দিনের ছুটিতে ভরবে মন

তবে বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতার জেরে আন্তর্জাতিক বাজারে লাগাতার ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম। আর তারই প্রভাব এসে পড়ছে বিশ্ব তথা দেশের জ্বালানি বাজারেও।

১২ নভেম্বর বৃহস্পতিবার, কলকাতায় রান্নার গ্যাস ৯৬৮ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ২,৯৭১ টাকা।দিল্লিতে রান্নার গ্যাস ৯৪২ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ২,৮২০ টাকা। মুম্বইয়ে রান্নার গ্যাস ৯৪১.৫০ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ২,৭৭৫ টাকা।

চেন্নাইতে রান্নার গ্যাস ৯৫৭.৫০ টাকা। চার মহানগরের মধ্যে এখানেই বাণিজ্যিক গ্যাসের দাম সবচেয়ে বেশি- ২,৯৯৪ টাকা ৫০ পয়সা (Lpg Cylinder)।