বাংলা হান্ট ডেস্ক: পশ্চিম এশিয়ায় অস্থিরতা জেরে আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যে টান দেখা দিয়েছে। এর ফলে দেশ-বিদেশের লেনদেনের ক্ষেত্রেও দেখা দিয়েছে সংকট। পাশাপাশি এর প্রভাব পড়েছে জ্বালানির দরে। যার ফলে দেশে বেশ কিছুটা দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Lpg Cylinder)। এমনকি সেপ্টেম্বর ১৯ কেজি গ্যাস সিলিন্ডারে দাম বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবে কপালে ভাজ পড়েছে হোটেল ও রেস্তোরাঁর মালিকদের। তবে এক নজরে দেখে নিন পুজোর আগে সেপ্টেম্বরের শেষে দেশের চার শহরের গ্যাস সিলিন্ডারের দর কত।
কোথায় কমতে পারে LPG-র দাম? চার শহরের দর জানুন (Lpg Cylinder)
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেলেও আপাতত মধ্যবিত্তের স্বস্তি বজায় রেখেছে ঘরোয়া ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম (Lpg Cylinder)। যেখানে চলছে বছরের জুলাই ও আগস্ট মাসে পরপর দুই দফায় বেশ অনেকটাই সস্তা হয়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।
সেখানে সেপ্টেম্বর মাস পড়তে না পড়তে ফের ঊর্ধ্বমুখী হয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দর। এবার এক নজরে দেখুন সেপ্টেম্বরের শেষে কলকাতা সহ চার মহানগরে গ্যাস সিলিন্ডারের দর কত।

আরও পড়ুন: রেলে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি, দ্বাদশ পাশেই মিলবে নন-টেকনিক্যাল চাকরি, ১৬৮৮ পদে হবে নিয়োগ
কলকাতায় ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৬৮ টাকাই থাকছে। তবে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২,৮৮৪ টাকা।দিল্লিতে ঘরোয়া রান্নার সিলিন্ডার মিলছে ৯৪২ টাকায় এবং বাণিজ্যিক সিলিন্ডারের দর দাঁড়িয়েছে ২,৭৪৭ টাকা ৫০ পয়সা।
মুম্বইয়ে ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৪১ টাকা ৫০ পয়সা। অন্যদিকে বাণিজ্যিক গ্যাসের নতুন দর ২,৭০১ টাকা। চেন্নাইতে চার শহরের মধ্যে চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম সবচেয়ে বেশি- ২,৯১৬ টাকা ৫০ পয়সা। যদিও ঘরোয়া সিলিন্ডার পাওয়া যাচ্ছে ৯৫৭ টাকা ৫০ পয়সা (Lpg Cylinder)।














