আজ অবধি সময়! এই কাজ না করলে বেশি টাকায় কিনতে হবে রান্নার গ্যাস, গ্রাহকরা জানুন

Published on:

Published on:

LPG e-KYC big update for LPG customers
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ১৬ অগাস্ট তথা আজ অবধি সময়। এই ডেডলাইনের মধ্যে এলপিজি ই-কেওয়াইসি (LPG e-KYC) সেরে ফেলার কথা অনেকদিন ধরে বলা হচ্ছে। এই কাজ না করলে এইচপি, ইন্ডেন ও ভারত গ্যাস (LPG Gas) গ্রাহকরা সমস্যা পড়তে পারেন। এমনকি বেশি টাকা দিয়েও সিলিন্ডার কিনতে হতে পারে বলে খবর।

বাড়ি বসেও করা যায় এলপিজি ই-কেওয়াইসি | (LPG e-KYC)

এলপিজি সরবরাহকারী বিভিন্ন সংস্থার তরফ থেকে একাধিকবার গ্রাহকদের ই-কেওয়াইসি করে ফেলার কথা বলা হয়েছে। কখনও সমাজমাধ্যমে বার্তা দিয়ে, কখনও আবার গ্রাহকদের মোবাইলে মেসেজ পাঠিয়ে এই কাজ সারতে বলেছেন তাঁরা।

আরও পড়ুনঃ বড়মার দর্শন এবার আরও সহজ! জোকা থেকে নৈহাটি AC বাস পরিষেবা চালু, রুট ও ভাড়া জানুন

এলপিজি সরবরাহকারী সংস্থাগুলির তরফে স্পষ্ট জানানো হয়েছে, ১৬ অগাস্টের মধ্যে এলপিজি ই-কেওয়াইসি না করলে গ্যাস সিলিন্ডার পেতে সমস্যা হতে পারে। এমনকি নির্ধারিত ঘরোয়া দামে সিলিন্ডার নাও পাওয়া যেতে পারে বলে গ্রাহকদের সতর্ক করেছেন তাঁরা।

বর্তমানে ১৪ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় ৯৬৮ টাকা। দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে এই মূল্য যথাক্রমে ৯৪২ টাকা, ৯৪১.৫০ টাকা ও ৯৫৭.৫০ টাকা। পিএম উজ্জ্বলা যোজনার গ্রাহক হলে বছরে চারটি সিলিন্ডারের ক্ষেত্রে ৩০০ টাকা করে ভর্তুকি পাওয়া যায়।

তবে আজকের মধ্যে এলপিজি ই-কেওয়াইসি না করলে ঘরোয়া দামে রান্নার গ্যাস নাও মিলতে পারে। অর্থাৎ বেশি টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হতে পারে গ্রাহকদের। এই সমস্যা এড়াতে চাইলে ঘরে বসেই ই-কেওয়াইসি সেরে ফেলতে পারেন।

LPG e-KYC

ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা যেমন ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপের মাধ্যমে বাড়ি বসে ই-কেওয়াইসি সেরে ফেলতে পারেন। এছাড়া কেউ চাইলে নিজের এলপিজি ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে বা ডেলিভারি কর্মীর মাধ্যমেও এই কাজ করতে পারেন।

সব মিলিয়ে, রান্নার গ্যাস সংক্রান্ত কোনও ঝক্কি এড়াতে চাইলে আজকের মধ্যেই গ্রাহকরা এলপিজি ই-কেওয়াইসি সেরে ফেলুন। নাহলে আগামীকাল থেকে ঘরোয়া গ্যাস কিনতে বাড়তি টাকা গুনতে হতে পারে।