এখনও হয়নি গ্যাসের e-KYC? দুশ্চিন্তা কমিয়ে বাড়ল সময়সীমা! নির্দেশিকা পেলেন গ্যাস ডিলারেরা

Published on:

Published on:

LPG e-KYC last date extended
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারকে জানিয়েছিল LPG গ্রাহকদের জন্য KYC বাধ্যতামূলক (LPG e-KYC)। এর জন্য ১৬ই অগাস্ট অবধি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। Indane, HP ও Bharat Gas সকলের ক্ষেত্রেই একই লাস্ট ডেট ধার্য্য হয়েছিল। কিন্তু এখনও অনেকেই কেওয়াইসি করে উঠতে পারেননি। তাদের মনে একটাই প্রশ্ন, সময়সীমা কি বাড়ানো হবে? শুক্রবার এই প্রশ্নের উত্তর কি হতে পারে তাঁর ইঙ্গিত মিলেছে।

বাড়ছে LPG e-KYC এর সময়সীমা!

সরকারি নির্দেশ অনুযায়ী গ্রাহকেরা যদি KYC না করেন তাহলে প্রতিটা সিলিন্ডারের জন্য অতিরিক্ত টাকা গুণতে হবে। যদিও ঠিক কতটা এক্সট্রা টাকা দিতে হবে সেটা জন্য হয়নি। খুব স্বাভাবিকভাবেই এই ঘোষণার পর সর্বত্র ইকেওয়াইসির জন্য লম্বা লাইন লেগে যায়। অফলাইনে গ্যাস ডিলারদের অফিসে যেমন ভিড় দেখা গিয়েছে, তেমনি যাঁরা জানেন তারা অনলাইনে কাজ সারছেন। কিন্তু গোটা দেশের সকলের e-KYC এখনও হয়ে ওঠেনি। তাহলে কি ডেডলাইন বাড়বে? গ্যাস ডিলারদের সূত্রে জানা যাচ্ছে, সময়সীমা আরও কিছুদিন বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই নাকি এই সংক্রান্ত নির্দেশ তাঁদের কাছে পৌঁছেছে।

কবে অবধি চলবে গ্যাসের e-KYC?

যেমনটা জানা যাচ্ছে, আগামী ২৩শে অগস্ত্ৰ অবধি বাড়ানো হয়েছে সময়সীমা। তাই যারা এখনও এলপিজি গ্যাসের কেওয়াইসি করে উঠতে পারেননি তাদের তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আর ১৬ই অগাস্ট রবিবার বা ছুটির দিন হলেও কোনো চিন্তা নেই। Indane LPG কুকিং গ্যাস ডিলার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিজন বিশ্বাস জানান, আমাদের কাছে নির্দেশ এসেছে যে আগামী ২৩শে অগাস্ট অবধি লাস্ট ডেট বাড়ানো হয়েছে e-KYC করার জন্য।

আরও পড়ুনঃ বিতর্কের জেরে বদলে গেল রামপুরহাটের রাস্তার নাম! ফিরল নেতাজি সুভাষ চন্দ্র বসু রোড

শুধুমাত্র যে সাধারণ ডোমেস্টিক গ্রাহকদের কেওয়াইসি করতে হবে তা কিন্তু নয়। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তাদেরও কেওয়াইসি করা বাধ্যতামূলক। যদি সেটা না করা হয় তাহলে সাবসিডি পাওয়া বন্ধ হয়ে যাবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, এখনও অনেকের কাছেই কিভাবে e-KYC করতে হবে সেটা স্পষ্ট নয়। এক্ষেত্রে জানিয়ে রাখি দুটি পদ্ধতিতে আপনি কেওয়াইসি করতে পারেন। একটি হল আপনার নিকটবর্তী যে ডিলারের থেকে গ্যাস পান সেই অফিসে গিয়ে অফলাইনের মাধ্যমে করা যেতে পারে। নতুবা স্মার্টফোনে Indane, HP বা Bharat গ্যাসের অ্যাপ ও AadharFaceID অ্যাপ ডাউনলোড করে নিন। এরপর সেখানে নিজের রেজিস্টার্ড ইউজার আইডি দিয়ে লগইন করে নিন। তারপর ভেতরেই KYC এর অপশন থাকবে।