বাংলা হান্ট ডেস্কঃ সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার ভারতীয় শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হয়েই বন্ধ হয়েছে। এদিন Sensex ৫২১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭৮২৮৫ পয়েন্টে ক্লোজ হয়েছে। অন্যদিকে Nifty 50 বেড়েছে ১৬০ পয়েন্ট বা ০.৬৬%, আর ২৪৪৩০ পয়েন্টে ক্লোজ হয়েছে। এবার আজকের দিনে কোন শেয়ারগুলি কেনা যেতে (Stocks to Buy Today) পারে যা ভালো রিটার্ন দিতে সক্ষম?
এই প্রশ্নের উত্তরের জন্য চলুন দেখে নেওয়া যাক শেয়ার মার্কেট এক্সপার্ট সুমিত বাগাডিয়া কোন স্টকগুলি সাজেস্ট করছেন। সাথে রইল তাদের এন্ট্রি প্রাইস, টার্গেট প্রাইস ও স্টপ লস।
সুমিত বাগাডিয়ার আজকের স্টক সাজেশন (Stocks to Buy today by Sumit Bagadia)
১। মেট্রোপলিস হেলথকেয়ার (Metropolis Healthcare): আজকের প্রথম স্টক সাজেশান হল মেট্রোপলিস হেলথকেয়ার। আপনি আজ এই শেয়ারটি ৫৭৪ টাকায় কিনতে ও ৬২৫ টাকায় বিক্রির টার্গেট নিতে পারেন। তবে অবশ্যই ৫৪৮ টাকায় স্টপলস রাখতে হবে।
২। ইউনাইটেড স্পিরিটস (United Spirits): সাজেশানের তালিকায় দ্বিতীয় স্টক হল ইউনাইটেড স্পিরিটস। যার এন্ট্রি প্রাইজ ১৪২৪ টাকা, বিক্রির টার্গেট প্রাইস ১৫৫০ টাকা ও ১৩৬৫ টাকা স্টপলস রাখার সাজেশন দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ গড় মাথাপিছু আয় ৬ লক্ষ, ভারতের ধনী শহরের তালিকায় কোথায় পশ্চিমবঙ্গ? প্রকাশ্যে রিপোর্ট
৩। রেইন ইন্ডাস্ট্রিস (Rain Industries): তৃতীয় শেয়ারটি হল রেইন ইন্ডাস্ট্রিজ। এই স্টকটিকে মাত্র ১৯৭ টাকায় কিনতে পারেন। এরপর ২২০ টাকায় বিক্রি করা যেতে পারে। তবে ১৮৫ তাকায় স্টপ লস রাখা উচিত বলে জানানো হয়েছে।
৪। এল অ্যান্ড টি ফাইন্যান্স (L&T Finance): ফাইন্যান্স স্টকের মধ্যে একটি পরিচিত নাম হল এল অ্যান্ড টি ফাইন্যান্স। এটিকে আজ ৩৩৫ টাকায় কিনতে ও ৩৬৫ টাকায় বিক্রি করার টার্গেট নিতে পারেন। তবে অবশ্যই ৩২০ টাকার স্টপলস রাখা উচিত।
৫। স্পন্দন স্ফূর্তি ফিনান্সিয়ালস (Spandana Sphoorty Financials): আজকের স্টক সাজেশনের শেষ শেয়ারটি হল স্পন্দন স্ফূর্তি ফিনান্সিয়ালস যেটা ৩১০ টাকায় কিনে ৩৪০ টাকায় বিক্রি করা যেতে পারে। তবে এক্ষেত্রেও ২৯৬ টাকার স্টপ লস রাখার কথা জানানো হয়েছে।
বিঃ দ্রঃ উপরিউক্ত সমস্ত শেয়ার সংক্রান্ত তথ্য ও মতামত সম্পূর্ণরূপে শেয়ার বাজার বিশেষজ্ঞ ও ব্রেকিং সংস্থারগুলির নিজস্ব। এই প্রতিবেদনে কোনো প্রকার বিনিয়োগের পরামর্শ প্রদান করা হয়নি। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সম্পন্ন। তাই বিনিয়োগের আগে অবশ্যই স্বীকৃত বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই সিদ্ধান্ত নিন। প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলয় উদ্দেশ্যে প্রকাশিত।













