‘শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্য তৃণমূল ভেঙেছে’! এবার বোমা ফাটালেন মদন মিত্র

Published on:

Published on:

Madan Mitra blames Sobhandeb Chattopadhyay for split in TMC
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটে ভরাডুবির পর দুই শিবিরে বিভক্ত হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বিশ্বস্ত’ মদন মিত্র (Madan Mitra) বর্তমানে ঋতব্রত শিবিরের অংশ। এবার তিনিই মমতা শিবিরের বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sobhandeb Chattopadhyay) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন। শোভনদেবের জন্যই তৃণমূল ভেঙেছে বলে দাবি করেন তিনি।

শোভনদেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মদনের | (Madan Mitra)

রাজ্যের বিরোধী দলনেতা নির্বাচনের বিষয় টেনে শোভনদেবকে চরম আক্রমণ করেন কামারহাটির বিধায়ক। তাঁর নাম না নিয়েই মদনের অভিযোগ, বিরোধী দলনেতা হবেন বলে সই জাল করেয়েছেন তিনি। প্রবীণ বিধায়ককে ক্ষমতালোভী বলেও কটাক্ষ করেন তিনি।

আরও পড়ুনঃ যুবশক্তি প্রকল্পে শুধু ছেলেদের জন্য? বাদ যাবে মেয়েরা? বেকারভাতার নিয়ে বড় আপডেট

মদন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি নমস্কার, শ্রদ্ধা জানাব। শুধু চোখের জল ফেলে এটুকুই বলব আপনি কেন সহ্য করলেন? তোমারে মারিবে যে গোকূলে বাড়িছে সে। আপনি কেন সহ্য করলেন? তৃণমূলটার কী হল বলুন তো!”

এরপর বালিগঞ্জের বিধায়ক শোভনদেবের নাম না নিয়েই কামারহাটির বিধায়ক বলেন, “আমার বাড়ির পাশেই থাকেন একজন বয়স্ক ভদ্রলোক। ৭২ সালে বার্লিন গিয়েছিলেন। উনি বিরোধী দলনেতা হবেন বলে সব বয়স্ক লোকগুলিকে দাঁড় করিয়ে সব সই জাল করে। এত হ্যাংলা?”

এরপর সরাসরি শোভনদেবের নাম নিয়ে আক্রমণ করেন মদন। তাঁর কাঁধেই তৃণমূল ভাঙার দায় তুলে দেন কামারহাটির বিধায়ক। তিনি বলেন, “তদন্ত কমিশন বসুক, সব সামনে আসবে। আমি বলব আপনি তো বারবার তৃণমূলে সুযোগ পেয়েছেন। শুধুমাত্র চণ্ডীপাঠ ও মাতৃমন্ত্র পড়ে নমিনেশন পেয়েছেন। পৃথিবীর ইতিহাসে এরম নেই। ওনার নাম শোভনদেব চট্টোপাধ্যায়। উনি আমায় সার্কাসের ক্লাউন বলেছেন। আমি বলেছি আপনি তো বড় ক্লাউন। আপনার থেকেই তো আমি শিখেছি।“

Madan Mitra

তৃণমূল ভাঙার জন্য সরাসরি শোভনদেবকে দায়ী করে মদন বলেন, “আজ আমাদের দল ভাঙত না। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায়কে পোষ্য হিসেবে বিরোধী দলনেতা করার জন্য মিথ্যে বললেন যে সবাই সই করেছে।“

প্রসঙ্গত, বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে বিধানসভায় একটি রেজোলিউশন জমা পড়েছিল। সেখানেই বেশ কয়েকজন বিধায়কের সই জালের অভিযোগ ওঠে। ইতিমধ্যেই এই জল অনেকদূর গড়িয়েছে। এবার এই ইস্যুতেই মমতাপন্থী প্রবীণ তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে চাঁচাছোলা আক্রমণ করলেন ঋতব্রত শিবিরের মদন মিত্র।