Mahindra Logistics-Aditya Birla Capital, এই ৫ স্টকে মিলতে পারে মোটা রিটার্ন : সুমিত বগাডিয়া

Published on:

Published on:

Stocks to Buy Today Suggestion by Sumit Bagadia 23.06.26
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার সপ্তাহের প্রথম দিনে শেয়ার বাজার সবুজ হয়েই বন্ধ হয়েছে। আন্তর্জাতিক স্টোরে অপরিশোধিত তেলের দাম কমায় বিনিয়োগকারীদের মনোভাবও ইতিবাচক রয়েছে। যার জেরে গতকাল সেনসেক্স 291 পয়েন্ট বা 0.38% বৃদ্ধি পেয়ে 77094 পয়েন্টে পৌঁছেছিল। অন্যদিকে NIFTY 50 ও 0.37% বৃদ্ধি পেয়ে 24102.90 পয়েন্টে গিয়ে থামে। এমতাবস্তায় আজ কোন স্টকগুলি কেনা যাতে পারে? কি বলছেন মার্কেট এক্সপার্ট সুমিত বাগাডিয়া? চলুন দেখে নেওয়া যাক।

সুমিত বাগাডিয়ার আজকের স্টক সাজেশন (Stocks to Buy today by Sumit Bagadia)

১। প্রিভি স্পেশালিটি কেমিক্যাল (Privi Speciality Chemicals): আজকের প্রথম স্টক সাজেশন হল প্রিভি স্পেশালিটি কেমিক্যাল। এটি 3656 টাকায় কেনা জিতে পারে ও বিক্রির জন্য 4025 টাকার টার্গেট রাখা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে যাতে 3470 টাকায় স্টপ লস লাগানো থাকে।

২। মাহিন্দ্রা লজিস্টিকস (Mahindra Logistics): দ্বিতীয় সাজেশান হল মাহিন্দ্রা লজিস্টিকস। এই স্টকটি কেনার জন্য 370 টাকার এন্ট্রি প্রাইজ সাজেস্ট করা হয়েছে। এছাড়া বিক্রির টার্গেট 400 ও স্টপ লস 354 সাজেস্ট করা হয়েছে।

আরও পড়ুনঃ পরিবেশ রক্ষায় বড় ঘোষণা, সবুজ জীবিকা তৈরির উদ্দেশ্যে বাজেটে বরাদ্দ ২০০ কোটি

৩। অজন্তা ফার্মা (Ajanta Pharma): আজকের সাজেশান লিস্টের তৃতীয় স্টক হল অজন্তা ফার্মা, যেটির এন্ট্রি টার্গেট 3190। একবার কেনা হয়ে গেলে এটি 3470 তে বিক্রি করে দেওয়া যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে যাতে 3050 তে স্টপ লস থাকে।

৪। এআইএ ইঞ্জিনিয়ারিং (AIA Engineering): আরও একটি ভালো স্টক হল এআইএ ইঞ্জিনিয়ারিং। এই স্টকটির এন্ট্রি প্রাইজ সাজেশন 4848 ও বিক্রির টার্গেট 5230। তবে এই স্টকটির জন্য 4650 স্টপ লস থাকা বাঞ্চনীয়।

৫। আদিত্য বিরলা ক্যাপিটাল (Aditya Birla Capital): সুমিত বাগডিয়ার আজকের শেষ স্টক সাজেশন হল আদিত্য বিরলা ক্যাপিটাল। আপনি যদি এই স্টকটি কিনতে চান তাহলে 392 টাকায় কিনতে পারেন। এরপর 374 এ স্টপ লস লাগিয়ে 425 এ বিক্রির টার্গেট করতে পারেন।

বিঃ দ্রঃ উপরিউক্ত সমস্ত শেয়ার সংক্রান্ত তথ্য ও মতামত সম্পূর্ণরূপে শেয়ার বাজার বিশেষজ্ঞ ও ব্রেকিং সংস্থারগুলির নিজস্ব। এই প্রতিবেদনে কোনো প্রকার বিনিয়োগের পরামর্শ প্রদান করা হয়নি। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সম্পন্ন। তাই বিনিয়োগের আগে অবশ্যই স্বীকৃত বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই সিদ্ধান্ত নিন। প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলয় উদ্দেশ্যে প্রকাশিত।