ভারতীয় টেস্ট দলে বড় পরিবর্তন! বাদ পড়লেন কুলদীপ যাদব, এন্ট্রি নিলেন কে?

Published on:

Published on:

Major change to India test squad, find out the details.

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট অনুরাগীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, সিলেকশন কমিটি বর্তমানে নিউজিল্যান্ড সফরে থাকা ভারতের স্কোয়াডে (India Test Squad) দু’টি গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। আগামী ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হতে চলা দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় টেস্ট দলে অন্তর্ভুক্ত হয়েছেন তরুণ ফাস্ট বোলার গুরনুর ব্রার (Gurnoor Brar)। অন্যদিকে, চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) টেস্ট স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি দেশে ফিরে চলমান ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে পারেন। এর পাশাপাশি, ভারতীয় দলের জন্য আরও একটি বড় স্বস্তির খবর হল, তারকা উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ ওয়েলিংটনে পৌঁছে টেস্ট স্কোয়াডে যোগ দিয়েছেন।

ভারতীয় টেস্ট দলে (India Test Squad) বড় পরিবর্তন!

টেস্ট দলে যোগ দেওয়ায় ODI সিরিজ ছাড়লেন গুরনুর ব্রার: জানিয়ে রাখি যে, টেস্ট দলে অন্তর্ভুক্ত হওয়ার পর গুরনুর ব্রার এখন সরাসরি টেস্ট দলে যোগ দিয়েছেন। তাই, তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ও শেষ ODI-তে খেলতে পারবেন না। এদিকে, ভারতীয় সিলেকশন কমিটি শেষ ODI-র জন্য গুরনুর ব্রারের রিপ্লেসমেন্ট হিসাবে কারও নাম ঘোষণা করেনি। গুরনুর এখনও পর্যন্ত এই সফরে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তিনি ৩ টি ODI-তে ৯ টি উইকেট নিয়েছেন নিয়ে এই সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী হিসাবেও বিবেচিত হয়েছেন।

Major change to India's Test squad, find out the details.
গুরনুর ব্রার

অন্যদিকে, কুলদীপ যাদব এই ODI সিরিজে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছেন এবং তিনি নজর কাড়তে পারেন নি। বে ওভালে সম্পন্ন হওয়া চতুর্থ ODI-র জন্য তাঁকে প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু, ওই ম্যাচে তিনি ৮ ওভারে ৭৩ রান খরচ করে কোনও উইকেট পান নি।

আরও পড়ুন: কলকাতায় মেসিদের দেশের ফুটবল প্রশিক্ষণ! এশিয়ার প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সিলেন্সের সূচনা

ভারতের আপডেটেড টেস্ট স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল (সহ-অধিনায়ক), দেবদত্ত পাডিকাল, ঋষভ পন্থ, (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অংশুল কম্বোজ, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশদীপ, সাই সুদর্শন, মোহাম্মদ সিরাজ এবং গুরনুর ব্রার।

আরও পড়ুন: ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিপুল বৃদ্ধি! গোল্ড রিজার্ভেও ঊর্ধ্বগতি, সামনে এল পরিসংখ্যান

ভারতের আপডেটেড ODI স্কোয়াড: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক ভার্মা, ইশান কিশান (উইকেটরক্ষক/সহ-অধিনায়ক), কুমার কুশাগরা (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, নমন ধীর, আকিব নবী, রুতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, যশ ঠাকুর এবং কুলদীপ যাদব।