এবার শহরে ‘পিঙ্ক বুথ’, মহিলাদের জন্য আরও নিরাপদ হতে চলেছে কলকাতা! বড় ঘোষণা মমতার

Published on:

Published on:

Mamata Banerjee Launches Pink Booths in Kolkata for Women Safety
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে একাধিকবার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে। সেই কারণে এবার বিধানসভা ভোটের মুখে শহরের মহিলাদের নিরাপত্তা জোরদার করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। শনিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, কলকাতার গুরুত্বপূর্ণ মোড়ে চালু হচ্ছে ‘পিঙ্ক বুথ’ এবং রাতের শহরে নামছে সর্ব-মহিলা মোবাইল প্যাট্রোল টিম ‘শাইনিং’।

শহরে নারী সুরক্ষা নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)?

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, কলকাতা পুলিশের উদ্যোগে শহরের একাধিক ব্যস্ত মোড়ে খোলা থাকবে সর্ব-মহিলা পরিচালিত ‘পিঙ্ক বুথ’। সন্ধে থেকে মধ্যরাত পর্যন্ত এই বুথ খোলা থাকবে। সেখানে সরাসরি যোগাযোগ করতে পারবেন মহিলারা। জরুরি সহায়তা, অভিযোগ দায়ের কিংবা নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ, সবকিছুর জন্যই এই বুথ ব্যবহার করা যাবে। দায়িত্বে থাকবেন মহিলা পুলিশকর্মীরাই।

এর পাশাপাশি রাত ৮টা থেকে রাত ২টো পর্যন্ত শহরের প্রধান সড়কগুলিতে টহল দেবে ‘শাইনিং’ নামে বিশেষ সর্ব-মহিলা মোবাইল প্যাট্রোল টিম। বিশেষ করে ই এম বাইপাস-সহ সেই সব রাস্তায় নজরদারি বাড়ানো হবে, যেখানে রাতে বহু কর্মজীবী মহিলা যাতায়াত করেন। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কথায়, এই পদক্ষেপ শহরের মহিলাদের আত্মবিশ্বাস আরও দৃঢ় করবে।‌ এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ার পোস্টে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, বহু বছর ধরেই কলকাতা দেশের নিরাপদতম শহরগুলির একটি হিসেবে পরিচিত। নতুন এই দুই উদ্যোগ সেই সুনাম বজায় রাখতে সাহায্য করবে বলেই তাঁর বিশ্বাস।

সম্প্রতি কলকাতা পুলিশের শীর্ষপদে পরিবর্তন হয়েছে। মনোজ ভার্মার জায়গায় পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন সুপ্রতিম সরকার। দায়িত্ব নেওয়ার পর থেকেই শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁর সক্রিয়তা চোখে পড়েছে। বেড়েছে রাতের নাকা চেকিং, বিভিন্ন মোড়ে হঠাৎ হাজির হয়ে তদারকিও করেছেন তিনি।Mamata Banerjee Launches Pink Booths in Kolkata for Women Safety

আরও পড়ুনঃ পেনশন ৪০ হাজারের মধ্যে? তাহলে কত টাকা বোনাস পাবেন জানেন?

এই প্রেক্ষাপটে নারী সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে রাজ্য সরকারের (Mamata Banerjee) নতুন ঘোষণা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শহরের রাস্তায় মহিলাদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে ‘পিঙ্ক বুথ’ ও ‘শাইনিং’ টহলদারি কতটা কার্যকর হয়, এখন নজর সেদিকেই।