যাওয়ার ডেডলাইন বেঁধে দিলেন মমতা, ২১ জুলাইয়ের আগে আর ক’জন ছাড়ছেন তৃণমূল?

Published on:

Published on:

Mamata‌ Banerjee's explosive comment on BJP
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল থেকে একের পর এক নেতা-নেত্রী দল ছাড়ছেন। এই পরিস্থিতিতে ফেসবুক লাইভে এসে দল ছাড়তে চাওয়া নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, যাঁদের যাওয়ার ইচ্ছা আছে, তাঁরা যেন ২১ জুলাইয়ের আগেই দল ছেড়ে চলে যান। একই সঙ্গে তিনি জানান, দল ছেড়ে যাওয়া নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই, বরং যাঁরা থাকবেন, তাঁদের নিয়েই নতুন করে পথ চলবে তৃণমূল।

মমতার (Mamata Banerjee) কড়া বার্তা

বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে প্রথমে রথযাত্রার শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর রাজ্যসভার সাংসদ পদ থেকে কোয়েল মল্লিকের ইস্তফা নিয়ে কথা বলেন। তিনি বলেন, কোয়েল একজন ভালো শিল্পী। তাঁকে তিনি সম্মান করেন। মমতার দাবি, কোয়েল আগেই ইমেল করে পদত্যাগের কথা জানিয়েছিলেন। পরে তিনি নিজে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছেন।

এরপরই দল ছাড়তে চাওয়া নেতাদের উদ্দেশে বার্তা দেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, যাঁরা বিভিন্ন মামলা, ইডি-সিবিআইয়ের চাপ বা অন্য কোনও কারণে দল ছাড়তে চান, তাঁরা ২১ জুলাইয়ের আগেই চলে যেতে পারেন। সেই সঙ্গে তাঁর অনুরোধ, কেউ যেন দলকে কলঙ্কিত না করেন।

সাম্প্রতিক সময়ে তৃণমূলের একাধিক নেতা-নেত্রী দল ছেড়েছেন। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়ের মতো নেত্রীরা NCPI-তে যোগ দিয়েছেন। প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্তও তৃণমূল ছেড়েছেন। এই পরিস্থিতির মধ্যেই মমতার এই মন্তব্য সামনে এল।

২১ জুলাইয়ের কর্মসূচি নিয়েও কথা বলেন তিনি। মমতা (Mamata Banerjee) জানান, আদালতের কিছু নির্দেশ রয়েছে। সেগুলি মেনেই কর্মসূচি করা হবে। প্রশাসন ও পুলিশকে নিরপেক্ষ থাকার আবেদনও জানান তিনি। মমতার দাবি, এখনও যাঁরা দল ছেড়ে যাচ্ছেন, তাঁদের অনেকেই গোপনে যোগাযোগ রাখছেন। তাঁর কথায়, কেউ চাপ সামলাতে পারেন, কেউ পারেন না। তবে তৃণমূল মাথা নত করে চলার দল নয়।

Mamata Banerjee address party supporters in Facebook Live Video

আরও পড়ুনঃ রাজ্যে সঙ্কট, দিল্লিতে সব শক্তি নিয়ে ঝাঁপ মমতা-পন্থী তৃণমূলের, কী স্ট্র্যাটেজি দলের?

লাইভের শেষে মমতা (Mamata Banerjee) বলেন, যাঁরা দল ছেড়ে গিয়েছেন, তাঁরা ভালো থাকুন। কিন্তু ২১ জুলাইয়ের পর তৃণমূল নতুন করে পথ চলা শুরু করবে। কে গেল আর কে রইল, তা নিয়ে তিনি ভাবছেন না। তাঁর মতে, যাঁরা দলের সঙ্গে থাকবেন, তাঁরাই আগামী দিনে দলকে এগিয়ে নিয়ে যাবেন।