বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকা নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। এসআইআর ঘিরে আবারও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। ভবানীপুরে জৈন সম্প্রদায়ের এক অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি দাবি করেন, তাঁর হস্তক্ষেপ না থাকলে ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যেত। একইসঙ্গে গণতন্ত্র রক্ষার আবেদনও জানান তিনি।
জৈন মঞ্চ থেকে SIR নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
SIR নিয়ে মুখ্যমন্ত্রীর সরব হওয়া নতুন কিছু নয়। রাজনৈতিক সভা হোক বা সরকারি অনুষ্ঠান, প্রায় সব জায়গা থেকেই তিনি এই ইস্যুতে বক্তব্য রেখেছেন। এমনকী, বিষয়টি নিয়ে সওয়াল করতে তিনি নিজে পৌঁছে গিয়েছিলেন সুপ্রিম কোর্টেও। বৃহস্পতিবার ভবানীপুরে জৈন সম্প্রদায়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফের সরাসরি নির্বাচন কমিশনকে আক্রমণ করেন তিনি। মমতার অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় বহু মানুষের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও বলেন, “SIR চলছে, অনেকের নাম বাদ গেছে। গান্ধিজীর অহিংসার কথা মনে রাখুন। সত্যের জয় হোক। আমি না ধরলে ১ কোটি ২০ লাখ নাম বাদ যেত।” তিনি আরও বলেন, “আমার কাছে দল বড় নয়, গণতন্ত্রটাই বড়। আমার দেখার দরকার নেই কে কোন রাজনৈতিক দলের। আমার দেখার গণতন্ত্র যেন রক্ষা পায়।”
মমতার (Mamata Banerjee) দাবি, আদালতের নির্দেশও পুরোপুরি মানা হয়নি। তাঁর কথায়, “সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও এরা চুপিচুপি ছুপা রুস্তমের মতো কাজ করছে। নাম বাদ দিতে চাইছে।” ২৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, অনেক মানুষ তখন হয়তো দুঃখ পাবেন যদি তাঁদের নাম না থাকে।

আরও পড়ুনঃ বহুতলেই এবার ভোটের বুথ! ৭৮ আবাসনে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
এরপর অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি (Mamata Banerjee) মানস স্তম্ভের সামনে প্রার্থনা করেন। এরপর বার্তা দেন, “জিও অউর জিনে দো। সত্যের জয় হোক।” পাশাপাশি জানান, মানুষের অধিকার সুরক্ষিত হলেই তিনি আবার আসবেন। ভোটার তালিকা প্রকাশের আগে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।












