Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - পশ্চিমবঙ্গ - ২ ট্রাক ভর্তি নথি জমা কালীঘাট তৃণমূলের, কত জন বিধায়ক-সাংসদের সমর্থন পেলেন মমতা?

২ ট্রাক ভর্তি নথি জমা কালীঘাট তৃণমূলের, কত জন বিধায়ক-সাংসদের সমর্থন পেলেন মমতা?

Nirajana Nag

Published on: November 15, 2026

Nirajana Nag

Published on: November 15, 2026

Google News
Follow

বাংলাহান্ট ডেস্ক : তৃণমূল (Trinamool Congress) ভেঙে দু ভাগ হয়েছে আগেই। এবার দলের নাম এবং প্রতীক নিয়েও চলছে দড়ি টানাটানি। দলের নাম এবং প্রতীক দাবি করে আগেই ৬ ট্রাক ভর্তি নথি জমা দিয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল। এবার ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। মমতা তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ৩২ জন বিধায়ক, রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে ১৭ জন সাংসদের হলফনামা রয়েছে ওই নথির মধ্যে।

২ ট্রাক ভর্তি নথি এল মমতা তৃণমূলের (Trinamool Congress)

রবিবার দিল্লিতে ২ ট্রাক ভর্তি নথি জমা দেওয়ার পর কল্যাণ বলেন, জোড়াফুল প্রতীকে বিজয়ী পশ্চিমবঙ্গের ৩২ জন বিধায়কের হলফনামা রয়েছে নথিতে। এছাড়া ১৭ জন সাংসদ, যাঁদের মধ্যে ৮ জন লোকসভার এবং ৯ জন রাজ্যসভার সাংসদ, তাঁদের হলফনামা রয়েছে। যদিও এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদরা কেউই সই করেননি বলেই জানানো হয়েছে।

Mamata Trinamool Congress submitted two trucks full of documents

কার কার হলফনামা রয়েছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তৃণমূল দলটি যাঁদের হাত ধরে প্রতিষ্ঠা হয়েছিল, সেই ১৪ জনের মধ্যে এখন জীবিত রয়েছে ৭ জন। তাঁদের জন্য ৬ জনের সই, জাতীয় কর্মসমিতির সদস্যদের হলফনামা, মেঘালয় ও অসমের বিধায়কদের হলফনামাও জমা দেওয়া হয়েছে বলে জানান সাংসদ। তিনি আরও বলেন, দুটি ট্রাকের পর আরও একটি ট্রাক আসবে।

আরও পড়ুন : কুখ্যাত অপরাধী, রয়েছে ৩৬ টি মামলা, শান্তিনিকেতন কাণ্ডে অভিযুক্তের জামিন নিয়ে মুখ্যমন্ত্রীর নিশানায় সরকারি আইনজীবী

কী বললেন কল্যাণ: ঋতব্রত তৃণমূলের (Trinamool Congress) ৬ টি ট্রাকের প্রসঙ্গে তাঁর বক্তব্য, ওগুলো ‘ফলস’ ছিল। তাঁর কথায়, “আমাদের যত হলফনামা রয়েছে সব আসল। সব আস্তে আস্তে প্রকাশ করব। দিয়ে দেব ওদেরও। ওদের দেওয়ার পর শুভেন্দুর পুলিশ আমাদের লোকদের উপর অত্যাচার করবে যদিও। শুভেন্দু তো তার জন্যই রয়েছে পশ্চিমবঙ্গে। তাতেও আমরা ভয় পাই না। আমরা আসল হলফনামা ছবি আইন অনুযায়ী জমা দিয়েছি”।

আরও পড়ুন : ছটপুজোর অনুমতি নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

অন্যদিকে ঋতব্রত তৃণমূলের আখরুজ্জামান বলেন, ১২ লক্ষের বেশি কর্মী, নেতৃত্ব, সমর্থকদের সই করা হলফনামা জমা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সামনে শুনানি হলেই পরিস্কার হয়ে যাবে কার পক্ষে কতজনের সমর্থন আছে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কটাক্ষ শানিয়ে বলেন, তৃণমূল সর্বভারতীয় দলের তকমা অনেক আগেই হারিয়েছে। এখন কেউ বললে তা সোনার পাথরবাটির মতো শোনায়। প্রসঙ্গত, নথি জমার পর এবার শুরু হবে শুনানি। সেখানে দুই পক্ষ প্রশ্ন তুলতে পারেন পরস্পরের বিরুদ্ধে।

Related Stories

View All

২ ট্রাক ভর্তি নথি জমা কালীঘাট তৃণমূলের, কত জন বিধায়ক-সাংসদের সমর্থন পেলেন মমতা?

BJP Minister Sumana Sarkar warns extorting about Annapurna Yojana

অন্নপূর্ণার টাকা পাইয়ে দেওয়ার নামেও তোলাবাজি? প্রকাশ্য সভা থেকে কড়া হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর

India takes a major step to simplify digital transactions using Unified Payments Interface

ASEAN-এও পৌঁছে যাবে UPI! ডিজিটাল লেনদেনকে সহজ করতে বড় পদক্ষেপ ভারতের

বোলাররাই বাঁচালো ভারতকে! T20-র পর ODI সিরিজও জিতে নিলেন শ্রেয়স আইয়াররা

Breaking News

View All
Government Job 2026 more than 7000 Vacancies

নতুন সপ্তাহে চাকরির মেলা! ৭ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, জেনে নিন আবেদন ও যোগ্যতা বিস্তারিত…

November 15, 2026

ছটপুজোর অনুমতি নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

November 15, 2026
7th pay commission(29)

‘প্রথম কোনও পে কমিশন, যারা কোন কোন ডিপার্টমেন্ট..,’ সপ্তম বেতন কমিশন নিয়ে সংশয় সরকারি কর্মীদের

November 15, 2026
know LPG cylinder price in Kolkata

উৎসবের পরেই গ্যাসের দামে বড় বদল! কলকাতায় সিলিন্ডার কিনতে কত খরচ হবে?

November 15, 2026
Former Pakistan cricketer furious following defeat to India in the U19 Asia Cup.

‘আমরা একদম জিরো’, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের কাছে পরাজয়ের পর রেগে লাল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার

November 15, 2026
Nabanna Colour Change New Yellow-White Look Planned

আর নীল-সাদা নয়, গেরুয়াও নয়! এবার কোন রঙে সাজবে নবান্ন? বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

November 15, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য
  • Banglahunt Durgapuja Bodhon