বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাত্র ১৫ বছর বয়সে বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। আইপিএল (IPL 2026) ও ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন। এখন ভারতীয় সিনিয়র দলের জার্সিতেও সর্বকালের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সিরিজ সেরার পুরস্কার জেতার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
তার বিধ্বংসী ব্যাটিং ও বেপরোয়া মনোভাব তাকে প্রতিপক্ষের বোলারদের আছে এক মূর্তিমান আতঙ্ক করে তোলে। তার আগ্রাসন আরম্ভ হলে বোলাররা নিজেদের পরিকল্পনা ভুলে দিশেহারা হয়ে লাইন ও লেংথ গুলিয়ে ফেলেন। ফলে বৈভবের কাজটা হয়ে যায় আরও সোজা। এই নীতি অবলম্বন করেই নিজের স্বল্পদৈর্ঘ্যের ক্রিকেট কেরিয়ারে সাফল্যের মুখ দেখেছেন তিনি।

কিন্তু তার এই পন্থার কারণে তাকে একটি বিশেষ সমালোচনার মুখোমুখিও হতে হয়। অনেকেই মনে করেন সূর্যবংশী এই নীতিতে ক্ষুদ্রতম ফরম্যাটে সাফল্য পেলেও টেস্ট ফরম্যাটে কোনওদিন সাফল্য পাবেন না। কিন্তু সমালোচকদের এই ধারণার সঙ্গে একমত নন অজি কিংবদন্তি ম্যাথু হেডেন।
আরও পড়ুন: প্রথম ক্রিকেটার হিসেবে অভাবনীয় রেকর্ড গড়লেন কোহলি! বিশ্বকাপের আগে ভরসা দিচ্ছেন ভারতীয় দলকে
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বৈভব সূর্যবংশীর প্রশংসা করে তিনি বলেছেন, “কেউ কেউ বলেন যে তিনি (বৈভব সূর্যবংশী) হয়তো কেবল সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটার। তবে ব্যক্তিগতভাবে আমি বিষয়টির সাথে একমত নই। আমার বিশ্বাস, খেলার দীর্ঘতর ফরম্যাটেও সফল হওয়ার মতো সক্ষমতা বৈভবের রয়েছে। এক্ষেত্রে শারীরিক সক্ষমতা বা ফিটনেস অবশ্যই একটি বিষয়, তবে সবকিছুর ঊর্ধ্বে হলো মানসিক দৃঢ়তা।”
আরও পড়ুন: ক্রিকেট কেরিয়ার শেষের মুখে! এবার বিনোদনের জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন রোহিত শর্মা?
হেডেন আরও যোগ করেছেন, “বৈভবের যে বিষয়টি আমার দারুণ লাগে তা হলো, মাত্র ১৫ বছর বয়সেই আইপিএল-এর মতো বিশাল ও জমজমাট টুর্নামেন্টের চ্যালেঞ্জ নেওয়ার মতো সাহস ও নিষ্ঠা তার ছিল। ও শুধুমাত্র টুর্নামেন্টে অংশই নেয়নি, তার পাশাপাশি দুর্দান্ত সাফল্যও দেখিয়েছে। এটিই প্রমাণ করে যে, একজন বিশ্বমানের খেলোয়াড় হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় অনেক গুণই তার মধ্যে রয়েছে।”













