মিড ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষা দফতরের, সব জেলাকে নির্দেশ পাঠাল রাজ্য

Published on:

Published on:

Mid Day Meal State Issues New Directive
Follow

বাংলা হান্ট ডেস্কঃ স্কুলে মিড ডে মিল (Mid Day Meal) বা ‘পিএম পোষণ’ প্রকল্পের রান্না বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ ঘিরে এবার বড় নির্দেশ দিল রাজ্য সরকার। একাধিক স্কুলে বরাদ্দ টাকা না আসায় মিড ডে মিল বন্ধ থাকার অভিযোগ সামনে এসেছিল। এই পরিস্থিতিতে শিক্ষা দফতর স্পষ্ট জানিয়েছে, কোনওভাবেই প্রকল্পের রান্না বন্ধ করা যাবে না। তবে পোর্টালে প্রযুক্তিগত সমস্যার কারণে টাকা সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে বলে জানানো হয়েছে।

পোর্টালের সমস্যা থাকলেও চলবে মিড ডে মিল (Mid Day Meal)

মঙ্গলবার স্কুল শিক্ষা দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ‘পিএম পোষণ’ প্রকল্পের রান্না চালিয়ে যেতে হবে। রাজ্য জানিয়েছে, মিড ডে মিলের (Mid Day Meal) পোর্টালে কিছু প্রযুক্তিগত সমস্যা হয়েছে। সেই সমস্যা ঠিক করার কাজ করছে অর্থ দফতর। দ্রুত পোর্টালের সমস্যা মিটে যাবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।

শিক্ষা দফতরের হাতে তহবিলের কোনও ঘাটতি নেই বলেও স্পষ্ট করেছে রাজ্য সরকার। পোর্টালের সমস্যা পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত যাতে কোনও স্কুলে মিড ডে মিল (Mid Day Meal) বন্ধ না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। এই বিষয়ে সব জেলাশাসক, শিলিগুড়ির মহকুমা শাসক, GTA-র শিক্ষা বিভাগের কার্যনির্বাহী অধিকর্তা এবং কলকাতার প্রাথমিক স্কুল পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

তিন দিন বন্ধ ছিল রান্না

এর আগে গড়িয়ার বোড়াল সমিতি বিদ্যাপীঠে টানা তিনদিন মিড ডে মিলের (Mid Day Meal) রান্না বন্ধ থাকার ঘটনা সামনে আসে। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছিলেন, প্রায় তিন মাস ধরে স্কুলে ফান্ড আসছিল না। ফলে ধার করে মিড ডে মিলের রান্না চালাতে হচ্ছিল।

Nutrition boosts in mid day meal through cultivation in school ground

আরও পড়ুনঃ পড়াশোনায় বড় বদলের ইঙ্গিত! প্রাথমিক স্কুলে নয়া নির্দেশিকা জারি, নজর থাকবে পড়ুয়াদের উপর

কিন্তু ধার এতটাই বেড়ে যায় যে শেষ পর্যন্ত আর রান্না চালানো সম্ভব হয়নি। ফলে স্কুলে বন্ধ হয়ে যায় মিড ডে মিল (Mid Day Meal)। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের নতুন নির্দেশিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।