বাংলা হান্ট ডেস্কঃ আন্তর্জাতিক যোগ দিবস ঘিরে রাজ্য জুড়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বাংলার স্কুলগুলিতে যোগ দিবস পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই আবহে মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বলেন, সব স্কুলে রোজ প্রার্থনার পর অন্তত ৩০ মিনিট যোগচর্চা (Yoga) অথবা ব্যায়ামের ব্যবস্থা করা উচিত। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করবেন বলেও জানিয়েছেন তিনি।
আর কী বলেছেন অগ্নিমিত্রা? | (Agnimitra Paul)
রাজ্যের মন্ত্রী বলেন, স্কুল পড়ুয়াদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য রোজ প্রার্থনার পর অন্তত ৩০ মিনিট যোগচর্চা কিংবা ব্যায়ামের বন্দোবস্ত করা উচিত। নিয়মিত যোগাভ্যাস ও শরীরচর্চা যেমন শিশুদের শরীর ও মনকে সুস্থ রাখবে, তেমনই তাঁদের সামগ্রিক বিকাশেও জরুরি ভূমিকা নেবে বলে মনে করেন অগ্নিমিত্রা। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবেন বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ঋতব্রত না শোভনদেব, বিরোধী দলনেতা কে? জানিয়ে দিল হাইকোর্ট
এদিকে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর জাঁকজমক সহকারে আন্তর্জাতিক যোগ দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২১ জুন কলকাতায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোরকদমে সেই অনুষ্ঠানের তোড়জোড় চলছে।
রাজ্যের সব বিদ্যালয়গুলিতে যোগ দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বিশ্ব রেকর্ড তৈরি করে গিনেস বুকে নাম তোলার প্রচেষ্টায় একদিন রাজ্যের সব জেলার ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিযোগিতা হবে। রাজ্য সমগ্র শিক্ষা মিশন ৭ জুন থেকে আগামী ২১ জুন অবধি সব বিদ্যালয়গুলিকে যোগ সম্পর্কিত কর্মসূচি গ্রহণ করার নির্দেশ দিয়েছে বলে খবর।

এছাড়া আগামী ২১ জুন তথা বিশ্ব যোগ দিবসের দিন প্রত্যেক জেলার বাছাই করা বিদ্যালয় নিয়ে নির্দিষ্ট জায়গায় যোগাভ্যাস হবে। সব মিলিয়ে, এই বিশেষ দিন ঘিরে রাজ্য জুড়ে প্রস্তুতি তুঙ্গে। এই পরিস্থিতিতে রাজ্যের স্কুলগুলিতে যোগব্যায়ামের ব্যবস্থা করা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মন্ত্রী অগ্নিমিত্রা। মুখ্যমন্ত্রীকে এই নিয়ে আবেদন করবেন বলেও জানিয়েছেন তিনি।

















