বাংলা হান্ট ডেস্ক: ফের একবার বিনোদন জগতে শোকের ছায়া। না ফেরার দেশে চলে গেলেন বর্ষিয়ান অভিনেত্রী মিঠু মুখার্জী। জানা যায় শরীরে থাবা বসেছিল মারণ রোগ ক্যান্সার। দীর্ঘ ১ বছরের লড়াই শেষ করে অবশেষে জীবনাবসান হল বর্ষিয়ান অভিনেত্রী মিঠু মুখার্জির (Mithu Mukherjee)। রবিবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ত্যাগ করেন মৌচাক খ্যাত এই বর্ষীয়ান অভিনেত্রী।
প্রয়াত অভিনেত্রী মিঠু মুখার্জি, শোকস্তব্ধ বিনোদন মহল (Mithu Mukherjee)
দক্ষিণ কলকাতার ঘর বাড়ি বিক্রি করে মুম্বাই ছিল তার স্থায়ী ঠিকানা। সেখানেই চলছিল তার চিকিৎসা। তবে শেষ রক্ষা হল না আর। জীবন-মৃত্যুর লড়াইয়ে হার মানলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জী (Mithu Mukherjee)। তার এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রযোজক-পরিচালক প্রবীর রায়।
তিনি বলেন, মুম্বাইতে ছিল তারপর কলকাতা চলে আসে, কয়েক বছর আগে। বহু বছর ধরেই কাছ থেকে দূরে ছিলেন। স্মৃতিচারণ করে প্রযোজক ও পরিচালক জানান- কত ভালো ভালো কাজ করেছিলেন। ওর সমসাময়িক সবাই চলে গেল। প্রসঙ্গত ৭ এর দশকের বাংলা সিনেমায়, মিঠু মুখার্জির উপস্থিতি ছিল দর্শকের কাছে এক অন্যতম আকর্ষণ।

আরও পড়ুন: এবার হাতের নাগালে ইলিশ! ৬০০-৭০০ টাকা কেজি, রইল বাজারের তালিকা
সুন্দর গোলগাল মুখ আর সৌন্দর্য এবং ব্যক্তিত্বের সঙ্গে সাবলীল অভিনয়ে মিলিয়ে পর্দায় তৈরি করেছিলেন এক নিজস্ব আবহ। তবে শেষ জীবনে লোক চক্ষুর আড়ালেই ছিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী। প্রসঙ্গত, ১৯৫৫ সালের ১৯ জুন কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। এরপর বাংলার পাশাপাশি বলিউডেও নিজের অভিনয়ের ছাপ রেখেছিলেন। তবে ১৯৭১ সালে চিত্ত বসুর পরিচালনায় ‘শেষ পর্ব’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় তাঁর অভিষেক ঘটেছিল।
এক নজরে দেখে নিন তার করা বেশ কিছু বিখ্যাত সিনেমা যা দর্শকের মনে জায়গা করে নিয়েছিল- ‘নিশিকন্যা’ (১৯৭৩), ‘মৌচাক’ (১৯৭৪) এবং ‘স্বয়ংসিদ্ধা’ (১৯৭৫) প্রমূখ (Mithu Mukherjee)। বাংলা ছবির পাশাপাশি বলিউডেও পা রাখেন এই বর্ষিয়ান অভিনেত্রী। জানা যায় দুলাল গুহর ছবির মাধ্যমে বলিউডের জগতে আত্মপ্রকাশ করেন তিনি। দীর্ঘ বিরতির পর ১৯৯০ সালে চন্দ্র বারোটায় সফল চলচ্চিত্র আশ্রিতার মাধ্যমে তিনি শেষবারের মতন পর্দায় ফিরে আসেন। এরপর থেকে তাকে আর দেখা যায়নি কোন চলচ্চিত্রে। তবে অন্তরালে থাকলেও, অনুরাগী থেকে শুরু করে দর্শকেরা ভোলেননি তাঁকে। পাশাপাশি অভিনেত্রীর মৃত্যুতে যথারীতি হয়েছে গোটা বিনোদন জগৎ ও তার অনুরাগী মহল।














