টিকিট বাতিলের চিন্তা শেষ, আরও ১৯ জোড়া স্পেশ্যাল ট্রেনের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের

Published on:

Published on:

Indian Railways during Puja special train services increased
Follow

বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের ভিড় সামলাতে আরও একগুচ্ছ পুজো স্পেশ্যাল ট্রেনের (Pujo Special Train) ঘোষণা করল দক্ষিণ পূর্ব রেল। আরও ১৯ জোড়া স্পেশ্যাল ট্রেনের ঘোষণা করা হয়েছে যেগুলি মোট ৩৪৪ টি ট্রিপ করবে। তালিকায় রয়েছে কোন কোন ট্রেন?

কোন কোন স্পেশ্যাল ট্রেনের (Pujo Special Train) ঘোষণা

০৮০৪৫/০৮০৪৬ শালিমার-চারলাপল্লী-শালিমার, ০৮০৫৮/০৮০৫৭ বিশাখাপত্তনম-শালিমার-বিশাখাপত্তনম-বিশাখাপত্তনম, ০৮০৪৩/০৮০৪৪ শালিমার-খুরদা রোড-শালিমার, ০৮৬১১/০৮৬১২ সাঁতরাগাছি-আজমের-সাঁতরাগাছি, ০৮০৪৭/০৮০৪৮ সাঁতরাগাছি-নাহারলাগুন-সাঁতরাগাছি, ০৮৪০৫/০৮৪০৬ পুরী-সাঁতরাগাছি-পুরী, ০৬০৮১/০৬০৮২ তিরুবনন্তপুরম-সাঁতরাগাছি-তিরুবনন্তপুরম, ০৭২২১/০৭২২২ চারলাপল্লী-সাঁতরাগাছি-চারলাপল্লী, ০২৮৪৭/০২৮৪৮ সাঁতরাগাছি-দিঘা-সাঁতরাগাছি, ০৩৪৬৫/০৩৪৬৬ মালদহ টাউন-দিঘা-মালদহ টাউন ট্রেনগুলি ঘোষণা করা হয়েছে।

More pujo special train announced by south eastern railways

তালিকায় কোন ট্রেন: এছাড়া তালিকায় রয়েছে ০৯৬২০/০৯৬১৯ রাঁচি-আজমের-রাঁচি, ০২৮৭৭/০২৮৭৮ রাঁচি-আনন্দ বিহার-রাঁচি ০৮৬৩১/০৮৬৩২ হাতিয়া-বানো-হাতিয়া, ০৮৬৬১/০৮৬৬২ রাঁচি-আলিপুরদুয়ার-রাঁচি, ০৮৬৩৭/০৮৬৩৮ হাতিয়া-এসএমভিটি বেঙ্গালুরু-হাতিয়া (Pujo Special Train), ০৮৬০৯/০৮৬১০ হাতিয়া-এলটিটি মুম্বই-হাতিয়া, ০১১০৭/০১১০৮ এলটিটি মুম্বই-সাঁতরাগাছি-এলটিটি মুম্বই, ০৪২১৮/০৪২১৭ লখনউ-আদিত্যপুর-লখনউ, ০৮৬১৬/০৮৬১৫ রাঁচি-শালিমার-রাঁচি।

আরও পড়ুন : চেনা কাতলার অচেনা স্বাদ, একঘেয়েমি কাটাতে রাঁধুন এভাবে

আগেও বাড়ানো হয়েছে ট্রেন: এছাড়া আরও এক জোড়া স্পেশ্যাল ট্রেন চলবে দক্ষিণ পূর্ব রেলের এলাকা দিয়ে। শুধু তাই নয়, চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত অন্যান্য নিয়মিত ট্রেনে ৩০ টি কোচ স্থায়ীভাবে বাড়ানো হয়েছে।

আরও পড়ুন : ছোট্ট ঘরে একসঙ্গে ৬ জন, খিদে মেটাত ফুচকা, কেমন ছিল অমিতাভের কলকাতা জীবন?

গত বছর উৎসবের মরশুমে ১৯ জোড়া স্পেশ্যাল ট্রেন ৩৫৬ টি ট্রিপ করেছিল। এর মধ্যে ৮ জোড়া স্পেশ্যাল ট্রেন পরবর্তীতে স্থায়ী করে দেওয়া হয়। পাশাপাশি দক্ষিণ পূর্ব রেলের এলাকায় ১৩ জোড়া স্পেশ্যাল ট্রেনের যাত্রা শুরু বা শেষ হয়েছিল। আরও ২৮ জোড়া ট্রেনও চলেছিল ওই রাস্তা দিয়ে।