বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মাঝে দুঃসংবাদ বিনোদুনিয়ায়। প্রয়াত অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের (Moushumi Chatterjee) স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়। গতকাল বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে খবর। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বার্ধক্যজনিত নানান শারীরিক সমস্যায়। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এর তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
কে ছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়ের (Moushumi Chatterjee) স্বামী জয়ন্ত
কিংবদন্তি সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র ছিলেন জয়ন্ত মুখোপাধ্যায়। ছোট থেকেই শিল্প সংস্কৃতির পরিবেশে বড় হয়ে ওঠা তাঁর। বাবার যোগ্য ছেলে হিসেবে পরবর্তীতে একজন সফল প্রযোজক এবং সুরকার হিসেবে বলিউডে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

বিনোদুনিয়ার পরিচিত নাম: মজাক, দো লড়কে দোনো কড়কের মতো ছবির প্রযোজনা করেছিলেন তিনি। পরিচিতি পেয়েছিলেন ছোটপর্দাতেও। ১৯৯২ সালের ধারাবাহিক ‘তালাশ’ এর নির্মাণের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। বিনোদন জগতে নিজের উজ্জ্বল পরিচিতি তৈরি করেছিলেন তিনি। শুধু মাত্র হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র বা মৌসুমী চট্টোপাধ্যায়ের (Moushumi Chatterjee) স্বামী হিসেবে নয়, নিজস্ব পরিচয়েই পরিচিত ছিলেন তিনি।
আরও পড়ুন : নতুন বছরে বদলাচ্ছে চেকবইয়ের নিয়ম? কী জানাল রিজার্ভ ব্যাঙ্ক
সুদীর্ঘ দাম্পত্য জীবন: খুব কম বয়সে বিয়ে হয়েছিল জয়ন্ত ও মৌসুমীর। ৫০ বছরেরও বেশি বয়স তাঁদের দাম্পত্যের। এক সাক্ষাৎকারে মৌসুমী বলেছিলেন, তাঁর যখন ক্লাস টেন, তখনই তাঁর বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল। বিয়ের পর স্বামীর সঙ্গেই মুম্বই পাড়ি দেওয়া তাঁর। তারপর হিন্দি ও বাংলা ছবিতে অভিনয় থেকে পরিচিতি।
আরও পড়ুন : ডাক বিভাগের সমস্ত প্রকল্পের জন্য ই কেওয়াইসি বাধ্যতামূলক, নির্দেশিকা পাঠাল কেন্দ্র
দীর্ঘ পথচলায় বরাবর পরস্পরের পাশে থেকেছেন তাঁরা। অর্ধশতকেরও বেশি, ৫৪ বছরের দাম্পত্য জীবনের অবসান হওয়ায় ভেঙে পড়েছেন মৌসুমী।












