বাংলা হান্ট ডেস্ক: ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার ফলেই ভারতীয় ধনকুবেরদের সম্পদ হু হু করে বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং আদানি গ্রুপের মালিক গৌতম আদানির (Mukesh Ambani-Gautam Adani) সম্পদে বিপুল বৃদ্ধি ঘটেছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, আদানির সম্পদ বেড়েছে প্রায় ৬.০৬ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৬,০০০ কোটি টাকা), অন্যদিকে আম্বানির মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে ৩.৩৭ বিলিয়ন ডলার (প্রায় ৩১,৩০০ কোটি টাকা)। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় আদানি এখন ২২ তম থেকে ২১ তম স্থানে উঠে এসেছেন এবং আম্বানি ১৮ তম স্থানে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন।
আম্বানি-আদানির (Mukesh Ambani-Gautam Adani) সম্পদে বিপুল বৃদ্ধি:
উল্লেখ্য যে, ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর বুধবার দেশীয় শেয়ার বাজারে তেজীভাব দেখা যায় এবং আদানি গ্রুপ ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দামও বৃদ্ধি পায়। এর ফলে ধনকুবেরদের মোট সম্পদেও ইতিবাচক বৃদ্ধি ঘটে। বিশ্বের অন্যান্য ধনী ব্যক্তিদের মোট সম্পদেও বিপুল বৃদ্ধি ঘটেছে। ইরান যুদ্ধে যুদ্ধবিরতির ঘোষণা ওয়াল স্ট্রিটকেও প্রভাবিত করেছে।

কাদের সম্পদ সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে: ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, বর্তমানে মার্ক জুকারবার্গের সম্পদ ১২.৮ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে মোট ২১৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের জুকারবার্গের সম্পদ সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে। এদিকে, বার্নার্ড আর্নল্ট ৯.৮৯ বিলিয়ন ডলার অর্জন করায় তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৬৫ বিলিয়ন ডলার।
আরও পড়ুন: দূরত্ব ঘুচিয়ে জোড়া লাগছে স্মৃতি-পলাশের সম্পর্ক? ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা অনুরাগীদের মধ্যে
এছাড়াও, ল্যারি পেজের সম্পদ ৮.৮১ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে তাঁর মোট সম্পদের পরিমাণ ২৭০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সের্গেই ব্রিনের সম্পদ ৮.১৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে তাঁর মোট সম্পদের পরিমাণ ২৫১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এছাড়াও, আমানসিও ওর্তেগার সম্পদ ৭.২২ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে তবে মোট সম্পদের পরিমাণ হয়েছে ১২৮ বিলিয়ন ডলার। পাশাপাশি জেফ বেজোসের মোট সম্পদ ৬.৫৭ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে এখন ২৪৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
আরও পড়ুন: প্রবীণদের জন্য কেন্দ্রের ‘সুরক্ষা কবচ’, সত্তরোর্ধদের বিনামূল্যে চিকিৎসা! কীভাবে মিলবে সুবিধা?
ক্ষতির সম্মুখীন ইলন মাস্ক: তবে, বর্তমানে বিশ্বের ধনকুবেরদের তালিকায় প্রথম স্থানে থাকা ইলন মাস্ক ২.৪৪ বিলিয়ন ডলার হারিয়েছেন এবং গত বুধবার বিশ্বের শ্রেষ্ঠ বিলিয়নারদের মধ্যে তিনিই সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হন। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ ৬২৩ বিলিয়ন ডলার।












